কাতার থেকে দীর্ঘ সময়ের জন্য এলএনজি কিনতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আপডেট : ২৫ এপ্রিল ২০২২, ০৯:২৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘমেয়াদি ভিত্তিতে বাংলাদেশে এলএনজি রপ্তানির বিষয়ে কাতারের অব্যাহত সহযোগিতা কামনা করেছেন। তিনি বলেছেন, বাংলাদেশ বর্তমানে কাতার থেকে এলএনজি ক্রয় করছে এবং সরকার এটি দীর্ঘমেয়াদী সময়ের জন্য চালিয়ে যেতে চায়।

বাংলাদেশে কাতারের নবনিযুক্ত রাষ্ট্রদূত সেরায়ে আলি আল-কাহতানি সোমবার (২৫ এপ্রিল) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকারে তিনি একথা বলেন। খবর বাসসের।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

কাতার থেকে বাংলাদেশের এলএনজি কেনার আকাঙ্ক্ষার জবাবে, বাংলাদেশে তার নবনিযুক্ত রাষ্ট্রদূত বলেছেন, বাংলাদেশের সাথে এলএনজি সরবরাহের বিষয়ে তাদের ১৫ বছরের চুক্তি রয়েছে এবং চুক্তিটি আরও দীর্ঘ সময়ের জন্য বাড়ানো হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন।

বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, আগামী দিনে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক ও সহযোগিতা আরো সুসংহত হবে।

আরও পড়ুন: দেশে ফিরেছেন ওবায়দুল কাদের

দূত উল্লেখ করেছেন যে আগামী নভেম্বরে শুরু হতে যাওয়া আসন্ন বিশ্বকাপ ফুটবল-২০২২ আয়োজনের জন্য স্টেডিয়াম নির্মাণে বাংলাদেশি কর্মীরা দক্ষতার সাথে কাজ করছেন।

জবাবে প্রধানমন্ত্রী এ লক্ষ্যে আরও সহযোগিতার প্রস্তাব দেন। তিনি রাষ্ট্রদূত সেরায়ে আলি আল কাহতানির মাধ্যমে কাতারের আমির ও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ শেষে পাঁচ দিনের সফর পূর্ণ করে দেশের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বাধীন, সার্বভৌম ও কার্যকর ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশের সমর্থন পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। 
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেওয়া বক্তব্যে সরকারের একটি যুগান্তকারী সামাজিক সুরক্ষা পরিকল্পনার কথা তুলে ধরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি জানান, দেশের প্রতিটি খাতে সহায়তা দেওয়ার জন্য...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটনশিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
জুলাইয়ে সামান্য কমার পর আগস্টে ঘুরে দাঁড়িয়েছে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি। আগস্টে দেশটিতে পোশাক রপ্তানি বেড়েছে ১০ দশমিক ৫৩ শতাংশ। ফলে চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম দুই মাসে...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বর্তমান সরকার দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণকে অন্তর্ভুক্ত করে একটি সমন্বিত ‘জাতীয় পর্যটন মহাপরিকল্পনা’ প্রণয়নের কাজ চলছে।
বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির নীল-সাদা জার্সি তুলে রাখার ঘোষণার পর এবার বিশ্বজুড়ে কোটি ফুটবল ভক্তের বুক চিরে কান্না নামাতে তৈরি বুয়েনস আইরেসের আইকনিক মনুমেন্টাল স্টেডিয়াম! আগামী ৬ অক্টোবর...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর