মেসিকে জড়িয়ে ধরে কী বলেছিলেন ইয়ামাল?

বিশ্বকাপ ফাইনালের স্মৃতি

আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৯ পিএম

২০২৬ বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে বিশ্বজয়ের মুকুট মাথায় তুলেছে স্পেন। আর শেষ বাঁশি বাজার পর স্প্যানিশ পোস্টার বয় লামিনে ইয়ামাল ও আর্জেন্টিনার সাবেক অধিনায়ক লিওনেল মেসির সেই জাদুকরী কোলাকুলির রোমাঞ্চকর স্মৃতি এখনো ঘুরছে কোটি ভক্তের মুখে। তবে শুধু আবেগ নয়, এবার একান্ত সাক্ষাৎকারে মেসির কানে কানে বলা গোপন সেই কথা আর শৈশবের ভাইরাল গোসলের ছবির পেছনের তুলকালাম গল্প প্রকাশ্যে এনে ফুটবল দুনিয়ায় নতুন বোম ফাটিয়েছেন ১৯ বছর বয়সী এই ব্যালাডিন তারকা!

মেসির সাথে সেই ঐতিহাসিক আলিঙ্গন প্রসঙ্গে ইয়ামাল স্পষ্ট বলেন, "ছবি বা লোকদেখানো ফ্রেম বানানোর জন্য আমি কিচ্ছু করি না। শেষ বাঁশি বাজার পর ভেতরে জমে থাকা গভীর আবেগ থেকেই আমি মেসিকে জড়িয়ে ধরে বলেছিলাম, ফুটবলকে আপনি যা দিয়েছেন, এই মহাজাগতিক উপাহারের জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। বার্সেলোনায় অভিষেকের পর থেকেই মেসির সাথে তুলনার যে চাদর তার গায়ে জড়িয়ে দেওয়া হয়েছিল, সেটিকে শুরু থেকেই সজোরে দূরে সরিয়ে দিতে চেয়েছেন ইয়ামাল।


ছোটবেলায় মেসি তাঁকে গোসল করাচ্ছেন, এমন এক চাঞ্চল্যকর ছবি বাবা ফেসবুকে পোস্ট করার পর কেন তিনি তা দ্রুত মুছে ফেলার নির্দেশ দিয়েছিলেন, তার পেছনের চাঞ্চল্যকর কারণ জানিয়ে ইয়ামাল বলেন, মানুষ খুব সহজেই তুলনা করতে ভালোবাসে। কিন্তু আমি স্পষ্ট জানিয়ে দিয়েছিলাম, আমি মেসি হতে চাই না, আমি কেবল 'লামিনে ইয়ামাল' হয়ে নিজের ক্ষমতার শেষ সীমা দেখতে চাই! তাই বাবাকে বলেছিলাম, যেদিন আমি বিশ্বকে নিজের পরিচয়ে চেনাব, সেদিন ছবি পোস্ট কোরো!

ফুটবল মাঠে প্রতিপক্ষের ফুলব্যাকদের রক্তচাপ বাড়িয়ে দেওয়া এবং ডিফেন্সকে যান্ত্রিক রোবট বানিয়ে বোকা বানানোর নিজস্ব কৌশলের কথাও ফাঁস করেছেন ব্যালন ডি’অরের এই অন্যতম শীর্ষ দাবিদার। ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমারের মন্ত্রে দীক্ষিত ইয়ামাল জানান, আমার ড্রিবলিং বা মুভ যাতে কোনো ডিফেন্ডার আগে থেকে আঁচ না করতে পারে, সেই চেষ্টা করি। ফুটবল দিন দিন অতিরিক্ত যান্ত্রিক হয়ে গেলেও আমার বা পেদ্রির মতো প্লেয়ারদের পায়ের জাদুতে সেই স্পার্ক এখনো বেঁচে আছে।


বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার এঞ্জো ফার্নান্দেজ লাল কার্ড পাওয়ার পরই তাদের জয়ের আত্মবিশ্বাস দ্বিগুণ হয়ে গিয়েছিল উল্লেখ করে ইয়ামাল বলেন, অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের সেই ঐতিহাসিক জয়সূচক গোলটিতে প্রতিপক্ষের রক্ষণকে ফাঁদে ফেলার মূল নীলকশাও তিনি নিজেই বুনেছিলেন। বিশ্বজয়ের ট্রফি উঁচিয়ে এক নতুন যুগের রাজকীয় সূচনা করা ইয়ামাল এখন সাফ বুঝিয়ে দিলেন, মেসির উত্তরসূরি হিসেবে নয়, নিজস্ব রাজত্ব কায়েম করতেই তিনি ফুটবলের মহাকাশে ডানা মেলেছেন!

তথ্যসূত্র: গোল ডটকম

একাত্তর/এআরএস
বিশ্বকাপজয়ের মহারথী হয়ে ২০২৬ ব্যালন ডি’অরের বিশ্বমঞ্চে স্প্যানিশ সাম্রাজ্যের পতাকা ওড়াতে প্রস্তুত মিডফিল্ডার রদ্রি। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই ব্যক্তিগত ট্রফিটি যেন কোনো স্প্যানিয়ার্ডের হাতেই...
বিশ্ব ফুটবলের সবচেয়ে আবেগঘন মহোৎসবের মঞ্চ প্রস্তুত! আগামী ৬ অক্টোবর বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে বেনিনের বিপক্ষে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন লিওনেল মেসি। এলএমটেন-এর এই...
স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ডার্বিতে মেত্রোপলিতানো স্টেডিয়ামকে রক্তলাল অগ্নিকুণ্ডে পরিণত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে ধুলো খাইয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আলেজান্দ্রো...
অধিনায়ক রাফিনহার হ্যাটট্রিকের ঝলকে সেভিয়ার ঘরের মাঠে ১-৩ গোলের উড়ন্ত জয় নিয়ে লা লিগায় নিজেদের জয়ের ধারা অক্ষুণ্ণ রাখল বার্সেলোনা। ম্যাচের শুরুতে গোল হজম করে পিছিয়ে পড়লেও ব্রাজিলিয়ান উইঙ্গার...
মাঠে দুর্দান্ত পারফর্ম করে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও মাঠের বাইরের অপরাধে এবার মারাত্মক ধসের মুখে ইউরোপীয় ফুটবলের পরাশক্তি ম্যানচেস্টার সিটি!
কমিক ঘরনার সিনেমার আবারও নতুন ধামাকা! বিশেষ করে মার্ভেলপ্রেমীদের দীর্ঘদিনের আবেগ ও উন্মাদনাকে আবার প্রেক্ষাগৃহে ফিরিয়ে আনতে নতুন এক চাল চেলেছে মার্ভেল স্টুডিওজ! ২০১৯ সালের রেকর্ড সৃষ্টিকারী মেগা...
একদিকে সাগরের বিস্তীর্ণ জলরাশি, অন্যদিকে নদীর বুক চিরে ছুটে চলা জেলে নৌকার সারি। কোথাও বালুচরে লাল কাঁকড়ার ছোটাছুটি, কোথাও ঝাউবনের পাতায় বাতাসের মৃদু দোলা; আবার কোথাও সবুজ বনের নীরবতা ভেঙে ভেসে...
আমেরিকায় নতুন করে আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে প্রাণঘাতী করোনাভাইরাসের দাপট। যুক্তরাষ্ট্রের দ্য সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেন্ট অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর