প্রথম বাংলাদেশি হিসেবে তামিমের নতুন রেকর্ড

আপডেট : ২৬ এপ্রিল ২০২২, ০৮:০০ পিএম

প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০ সেঞ্চুরি ও ১০ হাজার রান ক্লাবের সদস্য হলেন তামিম ইকবাল।

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) সুপার পর্বে রুপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে খেলতে নেমে আজ  এ  রেকর্ড গড়েন তামিম।

ঝড়ো গতিতে ব্যাট করে ৭৭ বলে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০তম সেঞ্চুরি তুলে নেন তামিম। প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ২০টি সেঞ্চুরির মালিক হলেন তামিম। এরমধ্যে ১৪টিই জাতীয় দলের জার্সি গায়ে করেন তিনি।

শেষ পর্যন্ত ৮১ বল খেলে ৯টি চার ও ৭টি ছক্কায় অপরাজিত ১০৯ রান করেন তামিম। আর এই ইনিংস খেলার পথে লিষ্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণও করেন তামিম। এক্ষেত্রে প্রথম বাংলাদেশি হিসেবে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১০ হাজার করলেন তামিম।

২৭৭ ম্যাচের ২৭৫ ইনিংসে ৩৮ দশমিক ৩৬ গড়ে এখন ১০০১২ রান তামিমের। ২০টি সেঞ্চুরির সাথে ৬২টি হাফ-সেঞ্চুরিও আছে তামিমের।

আরও পড়ুন: ঘরের মাঠে টানা তৃতীয় হার ‘আত্মবিশ্বাসী’ বার্সার

বাংলাদেশের মধ্যে লিস্ট ‘এ’ ক্রিকেটে ১৫টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয়স্থানে এনামুল হক বিজয়। আর রানের দিক দিয়ে তামিমের পরই আছেন মুশফিকুর রহিম।


একাত্তর/আরএ

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। 
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে। একই সঙ্গে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে সভাপতি করে ১১ সদস্যের একটি অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ...
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের উত্তেজনার মধ্যেই চরম বিতর্কে জড়িয়েছে পাকিস্তান ক্রিকেট দল। লঙ্কার ক্যান্ডিতে অবস্থান করার সময় হোটেলের এক নারী কর্মীর সাথে অভব্য আচরণের অভিযোগে পাকিস্তান দলের একজন...
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অনড় অবস্থানের কারণে সৃষ্ট অচলাবস্থার মধ্যে সাবেক ক্রিকেটাররা তাদের হতাশা জানিয়েছেন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর