সাত গোলের থ্রিলারে শেষ হাসি সিটির

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১০:২৫ এএম

ইতিহাদ স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের রোমাঞ্চকর এক লড়াই দেখলো ফুটবল বিশ্ব। ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ দুই হেভিওয়েটের লড়াইয়ে একে একে গোল হলো সাতটি। তবে সব উত্তেজনা ছাপিয়ে শেষ হাসিটা হেসেছে সিটি।

মঙ্গলবার রাতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে শ্বাসরুদ্ধকর এক লড়াইয়ে রিয়ালকে ৪-৩ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার দল।

তবে ওই জয়ে উচ্ছ্বাসের চেয়ে আক্ষেপ করতেই দেখা গেছে সিটির সমর্থকদের। এদিকে পেপ গার্দিওয়ালার টেকো মাথায় হাত উঠতে দেখা গেছে বার বার।

কারণ ম্যানসিটির সামনে শুধু সামান্য ব্যবধানে জয় নয় সুযোগ ছিল চ্যাম্পিয়ন্স লিগের দৈত্য খ্যাত রিয়াল মাদ্রিদকে বধ করার। প্রথম লিগেই ফাইনালের টিকেট কাটার সুযোগ তৈরি করেছিল ম্যানসিটি। অন্তত তিনটি সহজ গোল মিস করে ওই সুযোগ হারিয়েছে সিটিজেনরা।

খেলার ১১ মিনিটের মাথায় দুই গোলে এগিয়ে যায় সিটি। যে ব্যবধানটা আরও বাড়তে পারতো প্রথম আধা ঘণ্টাতেই। সেই ভয় পাশ কাটিয়ে অবিশ্বাস্য বেনজেমা আর সাহসী ভিনিসিয়াস জুনিয়রে দারুণভাবে লড়াইয়ে ফেরে রিয়াল।

ম্যাচের দ্বিতীয় মিনিটেই কেভিন ডি ব্রুইনের গোলে এগিয়ে যায় সিটি । রিয়াদ মাহরেজের ক্রস বক্সে পেয়ে চোখের পলকে ডাইভিং হেডে গোলটি করেন বেলজিয়ান মিডফিল্ডার।

image


সফরকারীরা অবশেষে ঘুরে দাঁড়ায় ৩৩তম মিনিটে। আবারও সেই ভরসার নাম করিম বেনজেমা। বাম পায়ের দারুণ শটে গোলটি করেন তিনি। 

চাপ ধরে রেখে ৫৩তম মিনিটে ৩-১ করে সিটি। ফের্নান্দিনিয়ো ডান দিক থেকে ক্রস বাড়ালে বক্সের মধ্যে হেডে বল জালে জড়ান ফোডেন।

তবে পাল্টা জবাব দিতে দেরি করেনি রিয়াল। প্রায় একক নৈপুণ্যে বল নিয়ে গিয়ে বক্সে ঢুকে কোনাকুনি শটে ব্যবধান কমান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র।

৭৪ মিনিটে আবারও সিটিকে দুই গোলে এগিয়ে দেন বের্নাদো সিলভা। জিনচেকোর অ্যাসিস্ট থেকে দারুণ এক গোল করেন পর্তুগিজ মিডফিল্ডার।

তবে ৮২তম মিনিটে সফল স্পট কিকে স্কোরলাইন ৪-৩ করে আবারও রিয়ালের আশা জাগান বেনজেমা। বক্সে হেড নিতে গিয়ে তিনি নিজেই ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। বেনজেমা ভুল করেননি।

শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস লড়াইটি শেষ হয়েছে ৪-৩ গোলেই। 


একাত্তর/এসি

স্প্যানিশ লা লিগায় মৌসুমের প্রথম ডার্বিতে মেত্রোপলিতানো স্টেডিয়ামকে রক্তলাল অগ্নিকুণ্ডে পরিণত করে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে ২-১ গোলে ধুলো খাইয়ে দিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ। আলেজান্দ্রো...
লা লিগার ষষ্ঠ রাউন্ডে যেন সব রোমাঞ্চ আর নাটকের ঝুলিয়ে রাখা বাঁধ ভাঙল! এলচেকে ৩-২ গোলে হারিয়ে নাটকীয় এক জয় তুলে নিয়েছে হোসে মরিনহোর রিয়াল মাদ্রিদ। দুই গোলের ব্যবধানে এগিয়ে থেকেও যখন ড্রয়ের লজ্জায়...
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের প্রথম ম্যানচেস্টার ডার্বিতে নাটকের পর নাটক মঞ্চস্থ হয়েছে, আর সেই মহানাটকের শেষ অঙ্কে সব আলো কেড়ে নিলেন আর্লিং হালান্দ! রোববার ১০ জনের ম্যানচেস্টার সিটিকে ১-০...
কিলিয়ান এমবাপের বিধ্বংসী পারফরম্যান্সে ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাবেউয়ে রায়ো ভায়েকানোকে ৪-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে লা লিগায় নিজেদের আধিপত্য বজায় রাখলো রিয়াল মাদ্রিদ। জোড়া গোল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদরদপ্তরে ইউএনজিএ’র ৮১তম অধিবেশনে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে যোগ দিয়েছেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষে দেশের সব স্কুল-কলেজ আগামীকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বন্ধ থাকবে। এদিন কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হবে না।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে দেয়া বক্তব্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তীব্র হুংকার ছাড়ার পাশাপাশি এক চরম সিদ্ধান্তের মুখোমুখি দাঁড়িয়ে থাকার কথা ব্যক্ত...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে অবস্থানরত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলাদাভাবে সাইডলাইন বৈঠক করেছেন ভুটানের প্রধানমন্ত্রী দাশো শেরিং তোবগে ও মালদ্বীপের ভাইস...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর