পাটুরিয়ায় তিন ফেরি বিকল, দুর্ভোগে ঘরমুখো যাত্রী

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ০৩:৩৮ পিএম

ঈদে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে ঘরমুখো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। এদিকে আজ (বুধবার) থেকে পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাকার কথা থাকলেও ঘাটে আটকে আছে ৩০০’র বেশি। তার ওপর পাটুরিয়ায় বিকল হয়ে আছে দুটি বড়ো ফেরিসহ তিনটি ফেরি। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

ঘাট কর্তৃপক্ষ জানায়, এরই মধ্যে এই নৌ রুটে চলাচলকারী ১৯টি ফেরির স‌ঙ্গে অতিরিক্ত আরও দুটি ফে‌রি যুক্ত হ‌য়ে‌ছে। ত‌বে বড়ো দুটি ফে‌রি বিকল হ‌য়ে ভাসমান কারখানায় মেরাম‌ত চলছে। আরও একটি ফেরি মেরামতের জন্য নারায়ণগঞ্জের ডকইয়ার্ডে পাঠানো হয়েছে। 

কর্তৃপক্ষ আরও জানায়, ফেরি কমে যাওয়ায় এবং আটকে পড়া ট্রাক পারাপার করায় ব্যক্তিগত গাড়ি ও যাত্রীবাহী বাস পারাপা‌রে সময় বেশি লাগ‌ছে। এতে হিমশিমে খেতে হচ্ছে ঘাট সংশ্লিষ্টদের। 

image


বাসযাত্রীদের অভিযোগ, ঘাটে পারের অপেক্ষায় শতা‌ধিক বাস ও দুইশ’র ওপ‌রে ব্য‌ক্তিগত প্রাইভেটকার, মাইক্রোবাস ফেরি পারের অপেক্ষায় আছে। কিন্তু এখনও পণ্যবাহী ট্রাক ফেরিতে পারাপার করা হচ্ছে। এতে আমাদের সময় বেশি লাগছে। 

আরও পড়ুন: ১ মে’র টিকেট পেতে কমলাপুরে ভিড়, লাইনে স্বস্তি

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের উপ মহাব্যবস্থাপক (ডিজিএম) শাহ নেওয়াজ বলেন, ঈদযাত্রার ঘরমুখো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাত্রী ও যানবাহনের চাপ বেড়ে গেছে। আজ থে‌কে সাধারণ পণ্যবাহী ট্রাক পারাপার বন্ধ থাক‌লেও ঘা‌টে আটকে পড়া ট্রাকগু‌লো পার করা হ‌চ্ছে। এতে অন্য গাড়ি পারাপারে বেগ পেতে হচ্ছে।

এদিকে বিরতিহীনভাবে ফেরিগুলো চলাচল করায় কয়েকটি ফেরি বিকল হয়েছে। সেগুলোকে স্থানীয়ভাবে মেরামত করা হচ্ছে। 


একাত্তর/এসি

মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
যে কোনো সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা করতে দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি স্পষ্ট করে বলেন, প্রাকৃতিক বা...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর