মেসির বিদায় ও স্কালোনির চুক্তি আবেগে ভাসলেন এনজো

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪২ পিএম

ফিফা আন্তর্জাতিক বিরতির মহারণে মাঠে নামার প্রস্তুতির অংশ হিসেবে বুয়েনস আইরেসে জাতীয় দলের সাথে যোগ দিয়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী মিডফিল্ডার এনজো ফার্নান্দেস। বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের বিপক্ষে আসন্ন তিনটি প্রীতি ম্যাচকে সামনে রেখে বুধবার নিজ দেশে পা রাখেন তিনি।

বিমানবন্দরে নেমে দেশের মাটিতে ফেরার আনন্দ ব্যক্ত করার পাশাপাশি আলবিসেলেস্তেদের ফুটবলে লিওনেল মেসির রেখে যাওয়া রাজকীয় উত্তরাধিকার এবং কাতার বিশ্বকাপজয়ী মাস্টারমাইন্ড কোচ লিওনেল স্কালোনির বহুল চর্চিত চুক্তি নবায়ন নিয়ে খোলামেলা কথা বলেছেন ২৫ বছর বয়সী এই তারকা।


আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আলবিসেলেস্তেদের নীল-সাদা ঐতিহাসিক জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন কিংবদন্তি অধিনায়ক লিওনেল মেসি। ফুটবল ইতিহাসের এই মহাতারকার বিদায়কে হৃদয়ে রক্তক্ষরণের মতো অনুভূতি হিসেবে বর্ণনা করে আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’কে এনজো বলেন, ‘এটি এমন এক বিচ্ছেদ ও বিদায়, যা ভেতর থেকে ভীষণ কষ্ট দেয়।

তবে এই মুহূর্তে বিষাদ ভুলে লিওর সাথে মাঠের প্রতিটি বিশেষ মুহূর্ত আমাদের পুরোপুরি উপভোগ করা উচিত। আমরা সবাই খুব ভালোভাবে জানি যে, আর্জেন্টাইন ফুটবলে এবং আমাদের কাছে মেসির রেখে যাওয়া উত্তরাধিকার কতটা অসীম আর বিশেষ।’

মেসি-পরবর্তী আর্জেন্টিনার কঠিন ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে এনজো কিছুটা আবেগাপ্লুত হয়ে স্পষ্ট জানান, সে তো এখনও বিদায় নিয়ে চলে যায়নি! তাই ভবিষ্যৎ নিয়ে মন খারাপ না করে আমাদের বর্তমানটাকে বাঁচতে ও উপভোগ করতে দিন। সে বিদায় নেওয়ার পর তো নিশ্চয়ই একটি কঠিন ও জটিল প্রক্রিয়ার মুখোমুখি আমাদের হতে হবে।


মেসির বিদায় গুঞ্জনের বাইরে আরও এক গুরুত্বপূর্ণ ইস্যুতে আলবিসেলেস্তে শিবিরে আলোচনা তুঙ্গে, আর তা হলো হেড কোচ লিওনেল স্কালোনির মেয়াদ। আগামী ডিসেম্বরে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সাথে স্কালোনির মেয়াদের মেয়াদ শেষ হতে চলায় তাঁর নতুন চুক্তি নিয়ে ধোঁয়াশা রয়েছে। তবে শিষ্যের মতো এনজোও শতভাগ আশাবাদী যে স্কালোনি ডাগআউটে নিজের সাম্রাজ্য ধরে রাখবেন।

কোচের থাকা নিয়ে আশা প্রকাশ করে এনজো যোগ করেন, ‘আশা করি তিনি চুক্তি নবায়ন করবেন। তিনি আমাদের জন্য এবং এই দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, তা নতুন করে বলার কিছু নেই। তিনি নিজেও সেটা জানেন। আমাদের দিক থেকে তাকে নতুন করে আর কিছু বলার প্রয়োজন নেই, আমরা তাঁর সাথেই আছি।

জাতীয় দলে ফেরার বিশেষ আবেগ আর মেসি-স্কালোনিকে ঘিরে দলের আবেগঘন পরিবেশ নিয়েই এবার ঘরের মাঠে তিন প্রীতি ম্যাচে নামছে বিশ্বচ্যাম্পিয়নরা।

একাত্তর/এআরএস
লিওনেল মেসির ইন্টার মায়ামিকে ৩-০ গোলে হারিয়ে এমএলএস কাপের প্লে-অফে চমক দেখিয়েছে পয়েন্ট টেবিলের সাত নাম্বারে থাকা কলম্বাস । শনিবার তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নেয় দলটি।
লিওনেল মেসিকে ছাড়া নতুন এক অধ্যায়ের সঙ্গে মানিয়ে নেওয়ার কঠিন লড়াই চালিয়ে যাচ্ছে আর্জেন্টিনা। তবে মাঠের লড়াইয়ে সাবেক অধিনায়ককে আর না পাওয়া গেলেও, ডাগআউটে তাঁকে ফেরানোর এক রোমাঞ্চকর দরজা খুলে দিলেন...
আন্তর্জাতিক প্রীতি ম্যাচের রাতে ফুটবল বিশ্ব দেখল লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী পরাশক্তির অবিশ্বাস্য গোলোৎসব! মঙ্গলবার রাতে ভিন্ন ভিন্ন ম্যাচে মাঠে নেমে একই ব্যবধানে প্রতিপক্ষকে দুমড়ে-মুচড়ে...
আর্জেন্টাইন ফুটবলপ্রেমীদের জন্য দারুণ স্বস্তির খবর! চোয়ালের চোট ও অস্ত্রোপচারের ধাক্কা সামলে অবশেষে জাতীয় দলের জার্সিতে ফিরছেন বিশ্বজয়ী গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্তিনেজ। মঙ্গলবার কর্ডোবায়...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ তার কর্মকাণ্ডের মাধ্যমে নিজেদের একটি সন্ত্রাসী গোষ্ঠীতে পরিণত করেছে।
সিটি কর্পোরেশনসহ নাগরিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে ডিজিটাল পরিসরে তরুণদের মতামতকে গুরুত্ব দেওয়ার আহবান জানিয়েছেন বক্তারা। তারা বলেন, আজকের তরুণরা নাগরিক...
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশের একটি বন্যাকবলিত অননুমোদিত স্বর্ণখনিতে আটকে পড়া ডজনখানেক শ্রমিকের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। বুধবার পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।
বৈদেশিক কর্মসংস্থানে দক্ষ জনশক্তি পাঠানোর উদ্যোগ হিসেবে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক ট্রান্সগার্ড গ্রুপ এলএলসিতে নিয়োগের জন্য ১০০ জন ভিডিপি সদস্য চূড়ান্ত করার কার্যক্রম শুরু হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর