জাতিসংঘে খলিলুর রহমানের কার্যালয়ে 'লিগ্যাল অফিসার' হলেন জাইমা

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৪ পিএম

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে গুরুত্বপূর্ণ ‘লিগ্যাল অফিসার’ (আইন কর্মকর্তা) হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের একমাত্র কন্যা জাইমা রহমান। সভাপতি খলিলুর রহমানের মূল প্রশাসনিক টিমের ৪০ জন কর্মকর্তার মধ্যে জাইমা রহমানসহ মোট ছয়জন বাংলাদেশি এই উচ্চপর্যায়ের কার্যালয়ে দেশের প্রতিনিধিত্ব করছেন।

জাতিসংঘের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, জাইমা রহমান এই কার্যালয়ে সার্বিক আইনি বিষয়াদি দেখভালের দায়িত্ব পালন করবেন। তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমানের কন্যা।

লন্ডনের ঐতিহ্যবাহী কুইন মেরি বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি অর্জনের পর যুক্তরাজ্যে বার-অ্যাট-ল সম্পন্ন করেন তিনি। উল্লেখ্য, ২০২৬ সালের জুনে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির প্রথম ধাপের প্রিলিমিনারি পরীক্ষাতেও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন।

সভাপতি খলিলুর রহমানের এই বিশেষ ক্যাবিনেটে অন্যান্য বাংলাদেশিদের মধ্যেও অভিজ্ঞ কূটনীতিক ও বিশেষজ্ঞদের দায়িত্ব দেওয়া হয়েছে। অভিজ্ঞ কূটনীতিক আব্দুল আলিম দায়িত্ব পেয়েছেন ‘ডেপুটি চিফ অব ক্যাবিনেট’ বা উপ-প্রধান হিসেবে। পাশাপাশি মোয়াজ্জেম হোসেন উপদেষ্টা ও প্রশাসনিক সহকারী, মাফিজুল ইসলাম তথ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা ও কৌশলগত পূর্বাভাস বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা, জাকির আহমেদ টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা এবং মো. রফিকুল আলম মোল্লা বিশেষ চাহিদাসম্পন্ন দেশগুলো বিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে কাজ করছেন।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ করেন। তাঁর সভাপতিত্বে বৃহস্পতিবার জাতিসংঘের ঐতিহাসিক সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ভাষণ দেওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

জাতিসংঘের নিয়ম অনুযায়ী, সাধারণ পরিষদের সভাপতি সরাসরি জাতিসংঘের নিয়োজিত বেতনভুক্ত কর্মী নন; তাঁর বেতন-ভাতা, আবাসনসহ প্রয়োজনীয় ব্যয় সাধারণত নিজ দেশ বা সরকার বহন করে থাকে, তবে কিছু ক্ষেত্রে ট্রাস্ট ফান্ড ও জাতিসংঘের বাজেট থেকেও খরচ নির্বাহ করা হয়।

জাইমা রহমানসহ বাংলাদেশি পেশাজীবীদের এই অন্তর্ভুক্তি আন্তর্জাতিক এই শীর্ষ কূটনৈতিক মঞ্চে বাংলাদেশের উপস্থিতিকে আরও শক্তিশালী করলো।

একাত্তর/এআরএস
প্রধানমন্ত্রী তারেক রহমান রাতে জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন। বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেবেন। ...
প্রধানমন্ত্রী তারেক রহমান ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তুলতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, আসুন, আমরা একসঙ্গে কাজ করি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও নিরাপদ...
প্রধানমন্ত্রী তারেক রহমান রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে পাঁচ দফা প্রস্তাব দিয়েছেন। একই সঙ্গে রোহিঙ্গাদের দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের সুস্পষ্ট রোডম্যাপ প্রণয়ন,...
জাতিসংঘে রোহিঙ্গা সংকটের একটি টেকসই ও স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের পর দেশ নিয়ে সাধারণ মানুষ যে ধরনের প্রত্যাশা করেছিল, বাস্তবে তা পূরণ হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা....
গাইবান্ধার সুন্দরগঞ্জে অসুস্থ গরু জবাই ও মাংস কাটাকাটির পর অ্যানথ্রাক্সের উপসর্গ নিয়ে চিকিৎসা নেওয়া মানুষের সংখ্যা বেড়ে ৩৫ জনে দাঁড়িয়েছে। গত দুই দিনে নতুন করে আরও তিনজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...
সরকার ও পুলিশ বাহিনী নিয়ে অডিও বিতর্কে আলোচনায় আসা রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সাবেক অফিসার ইনচার্জ মো. রাকিবুল হাসানকে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। 
ন্যাশনাল ব্যাংক পিএলসি-তে জমা থাকা নিজেদের কষ্টার্জিত সঞ্চয়ের টাকা তুলতে না পেরে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন চারজন আমানতকারী। ব্যাংক হিসাবে পর্যাপ্ত টাকা থাকা সত্ত্বেও চেক জমা দিয়ে অর্থ উত্তোলন করতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর