মোংলা পৌঁছেছে মেট্রোরেলের নবম চালান

আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ০৬:৪৫ পিএম

মেট্রোরেলের আরও আটটি কোচ ও চারটি ইঞ্জিন নিয়ে মোংলা বন্দর জেটিতে ভিড়েছে বিদেশী জাহাজ এমভি হরাইজন-৯। 

গত ৬ এপ্রিল জাপানের কোবে বন্দর থেকে নবম চালানের এ মালামাল নিয়ে ছেড়ে এসে শুক্রবার (২৯ এপ্রিল) দুপুর ১টায় বন্দরের ৮ নম্বর জেটিতে ভেড়ে জাহাজটি। 

বিদেশী জাহাজের স্থানীয় শিপিং এজেন্ট এনশিয়েন্ট স্টিম শিপ কোম্পানির ব্যবস্থাপক মো. ওয়াহিদুজ্জামান জানান, শুক্রবারের নবম চালানের মধ্যে রয়েছে আটটি কোচ ও চারটি ইঞ্জিনসহ ১৯ প্যাকেজের মেশিনারি সরঞ্জামাদি। 

image


তিনি আরও জানান, শুক্রবার দুপুর ২টা থেকেই এ মালামাল খালাসের কাজ শুরু হয়েছে। খালাস শেষে নদী পথে এসব কোচ, ইঞ্জিন ও মেশিনারি মালামাল নেয়া হবে ঢাকার উত্তরার দিয়াবাড়ী ডিপোতে। 

আরও পড়ুন: ভাইকে গাছে বেঁধে ছয় বছরের শিশুকে ধর্ষণ

মোংলা বন্দর কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত সচিব ও হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন জানান, এ পর্যন্ত ৯টি চালানে মেট্রোরেলের ৫৬টি কোচ ও ২৮টি ইঞ্জিন এসেছে। 

এর আগে আটটি চালানো ৪৮টি কোচ ও ২৪টি ইঞ্জিন এ বন্দর দিয়ে খালাসের পর তা উত্তরার দিয়াবাড়ী ডিপোতে পাঠানো হয়। সেসব কোচ সংযোজনের পর পরীক্ষামূলকভাবে ঢাকায় মেট্রোরেলের কার্যক্রম চলমান রয়েছে। 


একাত্তর/এসজে
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
এক মিনিটের নাই ভরসা, কথাটা আবারও প্রমাণ করলেন ৩৬ বছরের যুবক কালাম আজাদ। রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়লে এর আঘাতে নিহত হন তিনি। কেউ ভাবতেও পারেনি তরতাজা এই...
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর