ঈদের জামাত নিয়ে বিরোধ, মসজিদ এলাকায় ১৪৪ ধারা জারি

আপডেট : ০৩ মে ২০২২, ০৩:০২ পিএম

টাঙ্গাইল মির্জাপুর উপজেলার ভাওড়া ইউনিয়নের ভাওড়া সরকার পাড়া জামে মসজিদ ও তার ৪০০ গজ পরিসীমার মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ফলে সেখানে অনুষ্ঠিত হয়নি ঈদের জামাত।

মঙ্গলবার ভোর ৫ টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বলবত থাকবে ১৪৪ ধারা।  

গতকাল সোমবার মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান ১৪৪ ধারা জারি করেন। মসজিদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, ভাওড়া সরকার পাড়া জামে মসজিদ পরিচালনা কমিটি নিয়ে দীর্ঘদিন যাবত দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুটি পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। দুই কমিটির পক্ষ থেকে দুইজন ইমামও নিয়োগ দেয়া হয়েছে। দুই কমিটি ও দুই ইমামের বিষয়ে গ্রামটিতে দীর্ঘদিন যাবত মতবিরোধ চলে আসছে। গতকাল সোমবার বাদ এশা মসজিদের ভেতর সভা করে দুই কমিটির পক্ষ থেকে ঈদুল ফিতরের নামাজ আদায়ে আলাদা জামাতের আয়োজন করা হয়। 

এক কমিটি সকাল সাড়ে সাতটা ও আরেক কমিটি সকাল সাড়ে আটটায় সময় নির্ধারণ করেন। এ নিয়ে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে রাত এগারোটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলম চাঁদ ও ইউপি চেয়ারম্যান মো. আমজাদ হোসেন ভাওড়া সরকার পাড়া মসজিদে যান। সেখানে দুই পক্ষের সাথে আলাপ করে শান্তিপুর্ণ অবস্থায় থেকে এক জামাতে নামাজ আদায়ের নির্দেশ দেন। এক পক্ষের সাহাদত হোসেন, লেবু মিয়া ও পিন্টু গং রাজি না হওয়ায় উত্তেজনা সৃষ্টি হয়। 

পরে শান্তিপূর্ণ অবস্থা বজায় রেখে দুই জামাতে ঈদুল ফিতরের নামাজ আদায়ের সিদ্ধান্ত হয়। প্রশাসনের লোকজন চলে আসার পর ফের উত্তেজনার সৃষ্টি হয়। 

নামাজকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা থাকায় ফৌজদারি কার্যবিধি ১৪৪ (১) ধারার ক্ষমতাবলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান রাত পৌনে বারোটার দিকে ১৪৪ ধারা জারি করেন।  

আরও পড়ুন: ঈদগাহে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, যুবক গুলিবিদ্ধ

ভাওড়া গ্রামের বাসিন্দা আল মামুন খান বলেন, মসজিদ এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। প্রায় দেড় কিলোমিটার দূরে ভাওড়া নয়াপাড়া মসজিদে গিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেছি।

ভাওড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আমজাদ হোসেন বলেন, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ওই এলাকায় প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। এ কারণে ওই মসজিদে ঈদুল ফিতরের জামাত হয়নি।

মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. মোস্তফা হোসেন জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


একাত্তর/আরবিএস  

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় জামায়াত ও বিএনপির দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া এবং সংঘর্ষের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। 
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
সৌদি আরবের সাথে মিল রেখে শুক্রবার (২০ মার্চ) ভোলার পাঁচ উপজেলার ১৭টি গ্রামে ঈদুল ফিতর পালিত হবে। এসব এলাকার প্রায় ছয় হাজার পরিবার একদিন আগেই ঈদ উদযাপন করবে।
‎প্রতিবছরের মতো এবারও ঈদুল ফিতরে দেশের সবচেয়ে বড় ঈদ জামাতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়ার ঈদগাহ ময়দান। প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর