ঈদগাহে পূর্বশত্রুতার জেরে সংঘর্ষ, যুবক গুলিবিদ্ধ

আপডেট : ০৩ মে ২০২২, ০২:৩০ পিএম

কুমিল্লা সদর উপজেলার সীমান্তবর্তী গোলাবাড়ি এলাকার ভূইঁয়া বাড়ি ঈদগাহে পূর্বশত্রুতার জেরে মোস্তাক আহমেদ নামের এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।

মঙ্গলবার (৩ মে) সকাল ৮টায় গোলাবাড়ি ভূইঁয়া বাড়ি ঈদগাহে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পরে সকাল সাড়ে ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

গুলিবিদ্ধ মোস্তাক আহমেদ ভাই নগরের কাপড়িয়াপট্টির কাপড় ব্যবসায়ী মমিন আহমেদ জানান, গত ১২ এপ্রিল গোলাবাড়িতে রুবেলসহ স্থানীয় কয়েকজন নগরের কাপড়িয়াপট্টি দোকানে চাদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে দোকান ভাঙচুরসহ তাকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন রুবেল।

পরে তাদের বিরুদ্ধে তার ভাই মোস্তাক আহমেদ বাদী হয়ে মামলা দায়ের করেন। ওই ঘটনার জেরেই আজ রুবেল মামলাটি কেন তুলে নিলো না উল্লেখ্য করে গোলাবাড়ি ঈদগাহে মোস্তাককে লক্ষ্য করে গুলি করে।

এসময় মোস্তাক পায়ে গুলিবিদ্ধ হন। তাৎক্ষনিক স্থানীয়রা ধাওয়া করলে রুবেল এলোপাথারি গুলি করে পালিয়ে যায়।

আরও পড়ুন: ঈদ উল ফিতরে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন সেতুমন্ত্রী

পরে স্থানীয়রা আহত মোস্তাককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়ার্ধীন রয়েছে।


একাত্তর/আরএ

হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে টানা দ্বিতীয় দিনের মতো দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে পাকুন্দিয়া থানার অফিসার...
লক্ষ্মীপুর পৌর শহরে জারি করা ১৪৪ ধারা অমান্য করে মিছিল বের করাকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, পুলিশ ও ‘জুলাই যোদ্ধা ফোর্স’-এর মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে লক্ষ্মীপুর সদর মডেল...
মাদারীপুরে বিয়ের অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিরোধের জেরে কিশোর গ্যাংয়ের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর