পাটুরিয়া ফেরিঘাটে ঢাকামুখী যাত্রীদের ভিড়

আপডেট : ০৭ মে ২০২২, ১২:৪৩ পিএম

ঈদ শেষে ঢাকামুখী অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ পড়েছে মানিকগ‌ঞ্জের পাটু‌রিয়া ফেরিঘাটে।

শনিবার (৭ মে) ভোর থেকেই দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার যাত্রীরা রাজবাড়ির দৌলতদিয়া ঘাট হয়ে ফেরি ও লঞ্চে করে আসছেন পাটুরিয়ায়। ফেরিগুলোতে ছিল যাত্রীদের উপচেপড়া ভিড়।

তবে ফেরিঘাটে যাত্রীদের তেমন কোন ভোগান্তি নেই। ফেরি কিংবা লঞ্চ থেকে নেমে যাত্রীরা এক কিলোমিটার পায়ে হেঁটে লোকাল বাসে চড়ে ঢাকার উদ্দেশ্যে চলে যাচ্ছেন। 

তবে বাসে বেশী ভাড়া নেয়ার অভিযোগ রয়েছে যাত্রীদের। যাত্রীদের অভিযোগ, পাটুরিয়া থেকে ঢাকার গাবতলীর ভাড়া ১০০ টাকা হলেও, তাদের কাছ থেকে নেয়া হচ্ছে ২০০ টাকা করে।

যশোর থেকে আসা ঢাকাগামী যাত্রী ফরহাদ হোসেন বলেন, তিনি দুই শিশু সন্তান ও স্ত্রীকে নিয়ে কর্মস্থল আশুলিয়া যাচ্ছেন। কাটা লাইন সার্ভিসে করে ভোগান্তি ছাড়াই দৌলতদিয়া ঘাটে আসেন। সেখান থেকে অতিরিক্ত যাত্রী হয়ে লঞ্চে পদ্মা পাড়ি দিয়ে পাটুরিয়াঘাটে নামেন। এক কিলোমিটার পায়ে হেঁটে আবারো কাটা লাইন সার্ভিসের বাসে চড়েন। কিন্তু বাসের নির্ধারিত ভাড়া ১০০ টাকা হলেও তাদের চার সিটের ভাড়া নেয়া হয়েছে ৮০০ টাকা। 

একইভাবে গার্মেন্টস কর্মী জাহানারা বেগম বলেন, ওপার থেকে লঞ্চে এপারে এসে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে। শুভযাত্রা পরিবহনের লোকাল বাসে সাভারের নবীনগরের ভাড়া রাখছেন ১৫০ টাকা। অথচ সব সময় ৮০ টাকায় নবীনগর যাতায়াত করেন।

এদিকে পাটুরিয়ার লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, লঞ্চগুলোতে ধারণক্ষমতার বেশী যাত্রী আসছে। অতিরিক্ত যাত্রীর কারণে লঞ্চগুলো অত্যন্ত ঝুঁকি নিয়ে পার হচ্ছে।

যাত্রীরা জানান, যাত্রীর তুলনায় লঞ্চ কম থাকায় বাধ্য হয়ে অতিরিক্ত যাত্রী হয়ে উঠতে হচ্ছে। এ ব্যাপারে নৌপুলিশ, বিআইডব্লিউটিএ কিংবা লঞ্চ কর্তৃপক্ষের কোন তদারকি দেখা যাচ্ছে না।

আরও পড়ুন: দৌলতদিয়ায় দীর্ঘ যানজট, ফেরির অপেক্ষায় সহস্রাধিক যান

পাটুরিয়া লঞ্চঘাটের দায়িত্বে থাকা সুপারভাইজার পান্নু লালও লঞ্চে অতিরিক্ত যাত্রী তোলার বিষয়টি স্বীকার করে বলেন, মূলত লঞ্চগুলো আসছে দৌলতদিয়া প্রান্ত থেকে। সেখানে তদারকি না করা হলে এপাশ দেখে তদারকি করা সম্ভব হচ্ছে না। 

বিআইডব্লিউটিসি আরিচা সেক্টরের ডিজিএম শাহ খালেদ নেওয়াজ জানান, ঈদ উপলক্ষে ফেরির সংখ্যা বাড়িয়ে ২১টি করা হলেও হঠাৎই দুই-একটি ফেরি বিকল হয়ে পড়ছে। সেগুলো পাটুরিয়ার ভাসমান কারখানায় মেরামত করে পুনরায় পারাপারে যুক্ত করা হচ্ছে।

দৌলতদিয়া প্রান্তে অতিরিক্ত যাত্রী ও যানবাহনের চাপ থাকায় পাটুরিয়াঘাট থেকে খালি ফেরি নিয়ে দৌলতদিয়ার যাত্রী ও যানবাহনগুলো পারাপার করা হচ্ছে।


একাত্তর/এসজে

মানিকগঞ্জে উল্টো পথে আসা একটি দূরপাল্লার বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা ও মেয়ে নিহত হয়েছেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালক বাবা গুরুতর আহত হয়েছেন।
মানিকগঞ্জে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে নিজ বসতঘর থেকে গলাকাটা অবস্থায় উদ্ধার করা হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিক্যাল কলেজে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার হাসপাতালে স্থানান্তর...
মানিকগঞ্জে বসতঘরের ভেতর থেকে একই পরিবারের স্বামী, স্ত্রী ও তাদের দেড় বছর বয়সী শিশুসন্তানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তিদের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
অর্থের অভাবে দেশের কোনো শিক্ষার্থী যেন শিক্ষালাভ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার কার্যকর পদক্ষেপ নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেন, একটি শিক্ষিত, মানবিক ও...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
ভারতের আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে মাঝ আকাশে আকস্মিক যান্ত্রিক ত্রুটির কারণে একটি এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে যাওয়ার মতো এক চাঞ্চল্যকর ও ভীতিপ্রদ ঘটনা ঘটেছে। পরবর্তীতে উড়োজাহাজে থাকা...
বলিউডে আবার গ্যাংস্টারদের তাণ্ডব ও আতঙ্কের নতুন কালো ছায়া! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। সৌভাগ্যবশত, এই প্রাণঘাতী হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর