দৌলতদিয়ায় দীর্ঘ যানজট, ফেরির অপেক্ষায় সহস্রাধিক যান

আপডেট : ০৭ মে ২০২২, ১২:১০ পিএম

ঈদের আনন্দ ভাগাভাগি শেষে জীবিকার তাগিদে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে কর্মস্থলে ফিরতে শুরু করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখো মানুষ। 

শনিবার (৭ মে) ভোর থেকেই কর্মস্থলে ফিরতে শুরু করা মানুষের ঢল নামে রাজবাড়ীর দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাটে। কর্মস্থলে ফেরা মানুষের বাড়তি চাপে ঘাট এলাকায় তৈরি হয় দীর্ঘ যানজটের। যা দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে জমিদার ব্রিজ পর্যন্ত অন্তত আট কিলোমিটার এলাকা ছাড়িয়ে যায়।

এতে নদী পারের অপেক্ষায় আটকে পরেছে সহস্রাধিক যানবাহন। ভোগান্তিতে পরেছে কর্মস্থলে ফেরা মানুষেরা।

যানজটে আটকে থাকা যাত্রীরা অভিযোগ করেন, পর্যাপ্ত ফেরি চলাচল না করায় এবং ঘাট কর্তৃপক্ষের সমন্বয়হীনতার কারণেই এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

আর বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাব উদ্দিন জানান,  দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে বর্তমানে ২১টি ফেরি চলাচল করছে।

তারপরও কেন যানজট জানতে চাইলে তিনি বলেন, আগামীকাল থেকে গার্মেন্টসসহ অফিস-আদালত খোলা। তাই মানুষ একযোগে কর্মস্থলে ফিরছে। 

এছাড়াও শিমুলিয়া-মাঝিরকান্দি নৌরুটের যাত্রীবাহী বাসও এই নৌরুট দিয়ে পার করায় যানজট আরও দীর্ঘ হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে আবারও একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে গেছে।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যমুনা সেতু-ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট নিরসনে প্রশাসন ও স্বেচ্ছাসেবক দল সমন্বিতভাবে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকু।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পদ্মা নদীতে ধরা পড়েছে ২২ কেজি ৬০০ গ্রাম ওজনের বিলুপ্ত প্রজাতির একটি বড় ঢাঁই মাছ। বিশাল এই মাছটি বিক্রি হয়েছে ১ লাখ তিন হাজার ৯৬০ টাকায়।
পদ্মার তীব্র স্রোতে কয়েকদিন ধরেই ভাঙছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট। ক্রমশ তীব্র হচ্ছে ভাঙন। এতে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে।
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর