ফরিদগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০

আপডেট : ০৮ মে ২০২২, ১১:৫১ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ১০ জন।

রোববার (৮ মে) সন্ধ্যায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতেও ফরিদগঞ্জ পৌর এলাকায় থমথমে অবস্থা বিরাজ করে।

আহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, চাঁদপুর জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, মশিউর রহমান মিঠু, ছাত্রলীগ কর্মী রুবেল, মুছা।

স্থানীয় নেতাকর্মীরা জানায়, সম্প্রতি ফরিদগঞ্জ উপজেলা ছাত্রলীগের দুটি কমিটি দেয়া হয়েছে। একটি কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ, অপরটির মৌখিক অনুমোদন দেয় স্থানীয় এমপি মুহাম্মদ সফিকুর রহমান।

সর্বশেষ আজ বিকেল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ পূর্ণমিলনীর আয়োজন করে পৌর ছাত্রলীগ। বর্তমান এমপির একটি গ্রুপও সেখানে পুনর্মিলনীর আয়োজন করে।

আরও পড়ুন: আমি কোনো অন্যায় করিনি: টিটিই শফিকুল

খবর পেয়ে পুলিশ সমাবেশ বন্ধ করে দেয়। এরপরেই ছাত্রলীগের দু’পক্ষের মধ্যে দফায়-দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রদীপ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে।


একাত্তর/আরএ

‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে হালচাষকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছে।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর