চাঁদপুরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত তিন, আহত ১৮

আপডেট : ১১ আগস্ট ২০২৬, ১১:৩৯ এএম

চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 

মঙ্গলবার (১১ আগস্ট) সকাল আটটার দিকে জেলার শাহরাস্তি উপজেলার বানিয়াচোঁ এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, নোয়াখালী থেকে যশোরগামী ‘আল-আরাফা পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং বাসের ভেতরে বেশ কয়েকজন যাত্রী আটকা পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। পরে পুলিশ এসে উদ্ধার অভিযানে যোগ দেয়।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। উদ্ধার কাজ এখনও অব্যাহত রয়েছে। আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। 

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকলিমা আক্তার জানান, হাসপাতালটিতে ১৮ জন আহত রোগীকে আনা হয়েছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা শাহরাস্তিতে চিকিৎসাধীন।

দুর্ঘটনার পর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে সাময়িকভাবে যান চলাচলে বিঘ্ন ঘটে। সড়ক স্বাভাবিক করতে ও উদ্ধার তৎপরতা চালাতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

একাত্তর/এসি
কক্সবাজারের ঈদগাঁওয়ে হানিফ পরিবহনের একটি বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। 
কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা একটি লরির পেছনে গিয়ে ধাক্কা লেগে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহতদের একজন খালাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে...
নরসিংদীতে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অটোরিকশার আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন।
অধ্যবসায়, ধৈর্য আর অদম্য সাধনার এক উজ্জ্বল দৃষ্টান্ত গড়েছে চাঁদপুরের দুই কোমলমতি শিক্ষার্থী। কচি বয়সেই পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে তারা। মাত্র ৯ মাস ১০ দিন এবং ১৪...
সিরিয়ার সেনাদের মাইন অপসারণের প্রশিক্ষণ দিতে দেশটিতে আবারও সেনা পাঠানোর পরিকল্পনা বিবেচনা করছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট আহমেদ আল-শারা ক্ষমতায় আসার পর সিরিয়ায় এটিই হতে পারে যুক্তরাষ্ট্রের প্রথম...
সেঞ্চুরিয়ন টেস্টে বাংলাদেশের বিপক্ষে বড় লিড নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। প্রথম ইনিংসে বাংলাদেশকে মাত্র ৯১ রানে অলআউট করার পর ব্যাট হাতেও দাপট দেখিয়েছে স্বাগতিকেরা। ৯৮ ওভার...
ইরানের প্রধান আলোচক ও পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ হুঁশিয়ারি দিয়ে বলেছেন, শত্রুপক্ষ কোনো ভুল করলে চলমান সংঘাতের ভৌগোলিক পরিসর পরিবর্তন করবে তেহরান। একই সঙ্গে ইরানের সাতটি শর্ত পূরণ...
প্রধানমন্ত্রী তারেক রহমান নোয়াখালীর স্বর্ণদ্বীপে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেছেন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর