চট্টগ্রাম থেকে পরিবারসহ উদ্ধার, প্রতারণার মামলায় জেলহাজতে পিন্টু দাস

আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ০২:৪০ পিএম

‎চট্টগ্রামের পটিয়া থেকে পরিবারসহ উদ্ধার হওয়ার পর প্রতারণার মামলায় গ্রেপ্তার করা হয়েছে চাঁদপুরের আলোচিত স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে। 

শনিবার (২৯ আগস্ট) রাসেল নামে এক ভুক্তভোগীর দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ। পরে আদালত তাকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়। 

‎পুলিশ জানায়, বিভিন্ন ব্যক্তির কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ নেওয়ার অভিযোগ রয়েছে পিন্টু দাসের বিরুদ্ধে। এরই মধ্যে এক ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে মামলা করা হয়। সেই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এর আগে গত ২০ আগস্ট থেকে স্ত্রী রিমি দাস ও দুই সন্তানসহ নিখোঁজ ছিলেন পিন্টু দাস। দীর্ঘদিন তার কোনো সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন স্বজন ও পরিচিতরা। একই সময়ে বন্ধ ছিল তার স্বর্ণের দোকান ও বাসা। 

পাওনাদারদের চাপ এবং বন্ধকি স্বর্ণ ফেরত দিতে না পারার বিষয়টি সামনে এলে ঘটনাটি নিয়ে চাঁদপুরজুড়ে তৈরি হয় নানা আলোচনা। ‎পরে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের পটিয়া এলাকায় অভিযান চালিয়ে পিন্টু দাসকে স্ত্রী ও দুই সন্তানসহ উদ্ধার করে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ। 

পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকায় তাদের ছেড়ে দেওয়া হলেও প্রতারণার মামলায় গ্রেপ্তার দেখানো হয় পিন্টু দাসকে। পরে আদালতের নির্দেশে তাকে পাঠানো হয় জেলহাজতে।

আরবিএস
চাঁদপুরে বালুবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৮ জন। 
চাঁদপুরের তিন নদীর মোহনায় উত্তাল মেঘনা নদীর প্রবল ঘূর্ণিস্রোতে পড়ে ধান ও চালবোঝাই একটি কার্গো জাহাজ ডুবে গেছে। তবে কার্গোতে থাকা মাঝিমাল্লাসহ পাঁচ শ্রমিক সাঁতরে নিরাপদে তীরে উঠতে সক্ষম হওয়ায়...
চাঁদপুরের কচুয়ায় গভীর রাতে বসতঘরের সিঁধ কেটে চুরি করতে গিয়ে বাধা দেওয়ায় এক বৃদ্ধাকে হত্যা করেছে একদল চোর।
নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, বড় বড় সবগুলো ঘাটে পর্যবেক্ষণ করা হচ্ছে যাতে যাত্রীদের কোনো সমস্যা না হয়। ঘাটে যে সব সমস্যা রয়েছে সেগুলোর কাজ চলছে।
লুণ্ঠিত ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান আরও জোরদার করতে তথ্য প্রদানকারীদের জন্য বড় অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিদ্যুৎ ও জ্বালানি ইস্যুতে বিরোধীদল সস্তা রাজনীতি করছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এ দেশের গণতান্ত্রিক আন্দোলনে শহীদ এবং ভুক্তভোগীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে বর্তমান সরকার সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ।
রঙ-তুলির আঁচড়ে ক্যানভাসে ফুটে উঠল দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন। শিশু-কিশোরদের আঁকা ছবিতে উঠে এসেছে দেশের ইতিহাস, ঐতিহ্য, প্রকৃতি, সম্প্রীতি ও স্বাধীনতার গৌরবময়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর