রাজধানীতে জমির মূল্য অনুযায়ী পানির দাম চালুর উদ্যেগ

আপডেট : ০৯ মে ২০২২, ০৭:৫০ পিএম

জুন থেকে পাইলট প্রকল্পের আওতায় রাজধানীতে মৌজাভিত্তিক পানির দাম চালু করতে যাচ্ছে ওয়াসা। ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক তাকসিম এ খান জানান, মৌজার জমির দামের সাথে সমন্বয় করে নির্ধারণ করা হবে পানির দাম। 

তবে বিশ্লেষকরা বলছেন, মৌজাভিত্তিক নয়, সিটি করপোরেশনের হোল্ডিং ট্যাক্সের সাথে সমন্বয় করে প্লটভিত্তিক দাম নির্ধারণ হওয়া উচিত। নয়তো দামের ক্ষেত্রে বৈষম্য হতে পারে। 

রাজধানীর বাসাবাড়িতে সরবরাহ করা ওয়াসার পানির দাম প্রতি হাজার লিটারে ১৫ টাকা ১৮ পয়সা। ধনী গরিব সবার জন্য একই হার। 

ওয়াসা বলছে এতে করে সামর্থ্য থাকার পরও উচ্চবিত্তরা পানির জন্য ন্যুনতম বিল দিচ্ছেন। সেই তুলনায় গরীবরা দিচ্ছেন অনেক বেশি। 

এই বৈষম্য কমাতে নতুন পরিকল্পনা অনুযায়ী মৌজাভিত্তিক পানির দাম ঠিক করতে চায় ওয়াসা। যে মৌজায় জমির দাম বেশি, সেখানে পানির দামও হবে বেশি। আর, যেখানে জমির দাম কম সেখানে পানির দামও হবে কম বলে জানিয়েছেন ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক।

তবে, ওয়াসার এই যুক্তিকে বাস্তব সম্মত নয় বলে মনে করছে নাগরিকরা। তারা বলছেন ঢাকার গুলশানে যেমন কোটিপতির বাস। তেমনি তার পেটের ভেতরে কড়াইল বস্তির মতো এলাকায় দিন এনে দিন খাওয়া মানুষের সংখ্যাও কম নয়। 

নগর পরিকল্পনাবিদ ইকবাল হাবিবও নাগরিকদের সঙ্গে একমত। তিনি বলেন, পানির দাম হওয়া উচিত সিটি করপোরেশনের ট্যাক্সের সাথে সমন্বয় করে। মৌজা ভিত্তিক পানির দাম নির্ধারণ হলে বিত্তবানরাই সুবিধা পাবেন। আর নিম্নবিত্তরা পড়বেন নতুন ভোগান্তিতে। 

একাত্তর/এআর

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
চীন সীমান্ত সংলগ্ন নেপালে প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার ১০ দিন পরও অলৌকিকভাবে দুই জনকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকৃতদের মধ্যে একজন চীনা নাগরিক, যাঁকে একটি জলবিদ্যুৎ প্রকল্পের ভূগর্ভস্থ...
সরকার গঠনের ছয় মাস পার না হতেই রাজপথে বিরোধী দলের ‘লংমার্চ’-এর মতো বড়ো কর্মসূচি পালন করা অনুচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে স্বামী-স্ত্রী ও তাদের সদ্য ভূমিষ্ঠ নবজাতকের (ভ্রূণ) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতদের মধ্যে স্বামীর গলায় গামছা পেঁচানো অবস্থায় পাওয়ায় এটি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর