সরকারি গাড়ি চাপায় নিহত সাংবাদিক সোহেলের পরিবারের শোক কাটেনি

আপডেট : ১০ মে ২০২২, ০৭:৩২ পিএম

শোক কাটেনি সাংবাদিক ও স্কুল শিক্ষক সোহেল আহমেদ জীবনের পরিবারে। কখনও চলছে বিলাপ আবার কখনও শোকের নিস্তব্ধতা।

সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দুই সন্তানকে নিয়ে এখন যেনো অথৈ সাগরে পড়েছেন সোহেলের স্ত্রী জলি বেগম। কিভাবে চলবে তাদের সংসার তাই ভেবে চোখে অন্ধকার দেখছেন স্বজনরা।

সোমবার (৯ মে) নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুখময় সরকারের সরকারি গাড়ির চাপা পড়ে মারা যান সাংবাদিক ও শিক্ষক সোহেল আহমেদ জীবন।

চার বছর বয়সী কন্যা সামিয়া জান্নাত আর ১১ বছর বয়সী ছেলে সন্তান সিয়াম বুঝতেই পারছেনা তাদের জীবন থেকে বাবা হারিয়ে গেছে। বাবা হারানো সন্তানদের ছলছল চাহুনি দেখে কাতর হচ্ছে প্রতিবেশী আর স্বজনরাও। সবার একটাই চিন্তা কিভাবে চলবে সোহেলের সংসার। তাই সরকার ও প্রশাসনের কাছে স্বজনদের দাবি সোহেলের স্ত্রীর কোন একটা কর্মসংস্থানের।

সোহেল আহমেদ জীবনকে হারিয়ে কাতর সিংড়া উপজেলার সাংবাদিক এবং আগপাড়া শেরকোল বন্দর স্কুল এন্ড কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রিয় শিক্ষকের অকাল মৃত্যু মেনেই নিতে পারছেন না কেউই।

সহকর্মীরা বলছেন, সোহেল আহমেদ জীবন খুব সজ্জন এবং পরোপকারী মানুষ ছিলেন। শিক্ষক হিসেবেও ছিলেন খুবই দক্ষ এবং কর্মঠ। তার উপস্থিতি বিদ্যালয়কে মুখরিত করে রাখতো।

জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম জানান, দুর্ঘটনার কারণ জানতে নাটোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রহিমা খাতুনকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। সোহেলের পরিবারের পাশে থাকবেন জেলা প্রশাসনের কর্তারা।

আরও পড়ুন: হেলিকপ্টারে রাজাপক্ষে পরিবারের বাসভবন ছাড়ার ভিডিও প্রকাশ

প্রসঙ্গত, গতকাল সোমবার সকালে নলডাঙ্গা উপজেলার ইউএনও সুখময় সরকারে ব্যবহৃত সরকারি গাড়ি সিংড়া উপজেলার নিংগনই এলাকায় একটি ফিলিং স্টেশনের সামনে মোটরসাইকেলে থাকা সোহেলকে চাপা দেয়। এতে তার মৃত্যু হয়।

এরপর বিধি লঙ্ঘন করে সরকারি গাড়িতে ইউনএনও’র স্ত্রী সরকারি কলেজের শিক্ষিকাকে রাখতে যাওয়ার বিষয়টি সামনে আসে। হয় সমালোচনা। যদিও ইউএনও সেই অভিযোগ অস্বীকার করে দাবি করেন, তেল আনতে সিংড়ার পাম্পে সরকারি গাড়ি নিয়ে গিয়েছিলেন চালক।

সোহেলের পরিবার এ ঘটনায় কোনো মামলা করবেনা বলে জানিয়েছে। তাছাড়া সোমবার রাতেই সোহেলের মরদেহ রামেক হাসপাতাল থেকে ময়নাতদন্ত ছাড়া এনে দাফন করেছেন স্বজনরা।


একাত্তর/আরএ

বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানের একমাত্র বোন শিউলি খানম (৫৭) আর নেই। বুধবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা...
কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত সাত বছরের শিশু সাইয়েদার বাড়ি এখন শোকের জনপদে পরিণত হয়েছে।
শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, শিক্ষার্থীরা যেদিকে যায় আমাদেরকে সেদিকে যেতে হবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে আমাদের...
মোংলায় কোটা আন্দোলনে শহীদদের স্মরণে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ক্ষমতায় আসার মাত্র আট মাসের মাথায় বড় ধরনের প্রশাসনিক রদবদল ও অভ্যন্তরীণ শৃঙ্খলা বজায় রাখার কঠোর পরীক্ষার মুখোমুখি হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পরিচালিত সরকার। এই অল্প সময়ের মধ্যেই...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর