একমাত্র বোনকে হারালেন শায়রুল কবির খান

আপডেট : ১৯ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানের একমাত্র বোন শিউলি খানম (৫৭) আর নেই। বুধবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্র জানায়, গত ১৫ আগস্ট শিউলি খানম হঠাৎ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার চরম অবনতি হলে চিকিৎসকরা তাকে আইসিইউতে স্থানান্তর করেন। সেখানে টানা চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে তিনি মৃত্যুর কাছে হার মানেন।

মৃত্যুকালে শিউলি খানম স্বামী, তিন সন্তান, বৃদ্ধ বাবা-মা, ভাই শায়রুল কবির খানসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

তাঁর এই অকাল মৃত্যুতে পরিবারে গভীর শোকের ছায়া নেমে এসেছে। নিকটাত্মীয় ও স্বজনেরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করেছেন। শায়রুল কবির খান ও তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাতের জন্য দেশবাসীর কাছে বিশেষ দোয়া প্রার্থনা করেছেন।

একাত্তর/এআরএস
ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার...
নেত্রকোনার পূর্বধলায় কোরবানির পশুর হাটের ইজারা নিয়ে সংঘর্ষ, হামলা ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে করা মামলায় জামায়াতে ইসলামীর ২৫ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।
একসময় বর্ষা এলেই নেত্রকোনার বিস্তীর্ণ মাঠজুড়ে দেখা যেতো পাটের সবুজ সমারোহ। খেত থেকে পাট কাটা, পানিতে জাগ দেওয়া, আঁশ ছাড়ানো আর রোদে শুকিয়ে হাটে বিক্রি করাকে কেন্দ্র করে জমে উঠতো গ্রামীণ অর্থনীতি।...
নেত্রকোণার এন. আকন্দ কামিল মাদ্রাসার এক প্রভাষকের সঙ্গে এক নারীর আপত্তিকর আচরণের সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ঘটনার পর অভিযুক্ত প্রভাষক...
গাজীপুরের বোর্ডবাজার এলাকার ডেগেরছালা এলাকায় ‘মেট্রিক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ ঘটনায়...
সাভারে আশুলিয়ায় বিএনপির ধামসোনা ইউনিয়ন শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. জাকির হোসাইন মুন্সির বিরুদ্ধে দায়ের করা মামলাটি মিথ্যা এবং এ নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য...
উচ্চ মূল্যস্ফীতি সাধারণ মানুষের ওপর চাপ সৃষ্টি করছে বলে অকপটে স্বীকার করেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, বর্তমানে তলানিতে থাকা বিনিয়োগে বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে সর্বোচ্চ...
গাড়ির মালিক ও ড্রাইভিং লাইসেন্সধারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনটি নতুন নির্দেশনা ও আল্টিমেটাম জারি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া জরুরি বিজ্ঞপ্তিতে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর