শিক্ষার্থীদের বিরুদ্ধে দাঁড়ানো যাবে না: নাসির

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০৭:৫৩ পিএম

শিক্ষার্থীদের প্রতি সহমর্মিতা জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, শিক্ষার্থীরা যেদিকে যায় আমাদেরকে সেদিকে যেতে হবে। শিক্ষার্থীদের বিরুদ্ধে আমাদের দাঁড়ানো যাবে না। পাশাপাশি শিক্ষার্থীদের দাবিগুলো তদন্ত করে মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে নোয়াখালী মাইজদী জেলা মডেল মসজিদ কমপ্লেক্সে যুদ্ধবিমান দুর্ঘটনায় হতাহতের জন্য দোয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাসির বলেন, গতকাল থেকে আমরা লাশের হিসাব পাইনি। আজ প্রেস ব্রিফিং হয়েছে। সরকার বলেছে তারা অতি দ্রুত হিসাব প্রকাশ করবে। এটা যেমন আশার দিক। কিন্তু গতকাল যখন পরিস্থিতি সৃষ্টি হয় তখন থেকে ঘটনাস্থলে স্বাস্থ্য উপদেষ্টাকে দেখিনি, সরকারের যারা কনসার্ন মিনিস্ট্রি তাদের দেখিনি। জাতি একটা অন্ধকারে ছিলো। আজ সরকারের পক্ষ থেকে কথা বলেছে এটা আমাদের কাছে আশার দিক।

তিনি আরও বলেন, মাইলস্টোন কলেজে দুর্ঘটনার ঘটনায় আমরা শোক প্রকাশ করছি। গতকাল এই খবর শোনার পর আমরা ফেনীতে পদযাত্রা স্থগিত করেছি। এনসিপির উদ্যোগে সারাদেশের মসজিদে দোয়া মাহফিল হয়েছে। 

এসময় এনসিপির উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, যুগ্ম সদস্যসচিব নিজাম উদ্দিন, সদস্য তুহিন ইমরান, সংগঠক ইয়াসিন আরাফাতসহ কেন্দ্রীয় ও জেলার নেতারা সেখানে উপস্থিত ছিলেন। 

আরবিএস
বিএনপির মিডিয়া সেলের সদস্য এবং দৈনিক সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক শায়রুল কবির খানের একমাত্র বোন শিউলি খানম (৫৭) আর নেই। বুধবার সকাল ১১টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা...
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে আপত্তিকর ও মানহানিকর পোস্ট দেওয়ার অভিযোগে সাইবার সুরক্ষা (নিরাপত্তা) আইনে দায়ের করা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদ্য অব্যাহতি পাওয়া যুগ্ম সদস্য...
স্বাধীনতাবিরোধীরাই নাসীরুদ্দীন পাটওয়ারীদের মতো ‘বেয়াদব’ তৈরি করেছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
সিলেটের গোলাপগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচিতে অংশ নিতে যাওয়া কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে ইটপাটকেল নিক্ষেপ ও কয়েকটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। এনসিপির অভিযোগ, স্থানীয়...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর