পিকের পাচার করা অর্থ উদ্ধারে দ্রুত উদ্যেগ নেয়ার তাগাদা

আপডেট : ১৪ মে ২০২২, ০৮:৫৯ পিএম

ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিংসহচারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে সাড়ে তিন হাজার কোটি টাকা হাতিয়ে নেয় আলোচিতপ্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার।

তাই পিকে হালদারকে ফেরত আনার সঙ্গে সঙ্গে পাচার হওয়া হাজারটাকা উদ্ধারে এখনই উদ্যোগ নেয়ার আহবান জানিয়েছেন অর্থনীতিবিদরা।

ভারত-কানাডাসহ বিভিন্ন দেশথেকে তার পাচার করা টাকা উদ্ধারে কূটনৈতিক তৎপরতা শুরুর তাগিদও দিয়েছেন বিশ্লেষকরা।

আমির খান অভিনীত আলোচিত হিন্দি সিনেমা পিকের মতোই বাংলাদেশেপিকে হালদার নামটা আলোচিত এবং একই সঙ্গে সমালোচিত।

পুরো নাম প্রশান্ত কুমার হালদার। ২০১৪ সাল থেকে একে একে ইন্টারন্যাশনাল লিজিং, পিপলস লিজিং, এফএএস ফাইন্যান্স ও বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়ালফাইন্যান্স কোম্পানি দখলে নেন পিকে।

চারটি আর্থিক প্রতিষ্ঠান থেকে থেকে ঋণের নামে সাড়ে তিনহাজার কোটি টাকা হাতিয়ে নেন এনআরবি গ্লোবালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক পিকে হালদার।

আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবসহ ঘনিষ্টজনদের নামে বেনামেকোম্পানি খুলে কানাডা সিঙ্গাপুর, আরব আমিরাত ও ভারতে বিপুল পরিমানটাকা পাচার করেন পিকে।

তাই ভারত থেকে তাকে ফিরিয়ে আনার পাশাপাশি সেখানে থাকাতার সম্পদ দেশে ফিরিয়ে আনতে এখনই উদ্যোগ নেয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ড. রুমানা হক অধ্যাপক এবং ফরেন ট্রেড ইন্সটিটিউটের সাবেক মহাপরিচালক আলী আহমেদবলেছেন, এখনই সময় উদ্যেগ নেয়ার।

গ্রাহকের সাড়ে তিন হাজার টাকা হাতিয়ে নিতে নাম সর্বস্ব৩০টির বেশি প্রতিষ্ঠান গড়ে তোলেন পিকে হালদার। যেগুলোতে নিজের নাম না থাকলেও মা, ভাইসহ আত্মীয়দের নাম রয়েছে।

আরও পড়ুন: পিকে হাওলাদারকে পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে গ্রেপ্তার

১৭৮টি ব্যাংক হিসাবের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা লেনদেনেরপ্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশনের তদন্ত কর্মকর্তারা। ইতিমধ্যে পিপলস লিজিং অবসায়িতকরেছে সরকার।

তাই, গ্রাহকদের টাকা উদ্ধারে ভারত-কানাডাসহ বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক তৎপরতার শুরুর তাগিদও দিয়েছেনঅধ্যাপক রুমানা এবং আলী আহমেদ।


একাত্তর/আরবিএস 

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
সীমান্ত পথে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মমোসা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । 
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর