জয়পুরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ যৌন উত্তেজক সিরাপ ও ট্যাবলেট জব্দ

আপডেট : ১৯ মে ২০২৬, ০৭:৩৫ পিএম

সীমান্ত পথে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে মজুত করা বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও মমোসা ট্যাবলেট জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) । 

সোমবার (১৮ মে) রাতে জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) বিশেষ টহল দলের অভিযানে এসব জব্দ করা হয়। 

বিজিবি জানায়, অতি সাম্প্রতিক সময়ে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় যে, জয়পুরহাট জেলার সদর উপজেলার অন্তর্গত এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস এবং কালাই উপজেলার করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে বাংলাদেশ হতে সীমান্ত পথ দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে অবৈধভাবে মজুদকৃত বিভিন্ন প্রকারের যৌন উত্তেজক সিরাপ ও মমোসা ট্যাবলেট রয়েছে। 

এই তথ্যের ভিত্তিতে সোমবার (১৮ মে) আনুমানিক রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত অধিনায়ক জয়পুরহাট ব্যাটালিয়নের (২০ বিজিবি) দিক-নির্দেশনায় টহল কমান্ডার নায়েব সুবেদার মো. মহসিন বয়ানের নেতৃত্বে ব্যাটালিয়ন সদর থেকে একটি বিশেষ টহল দল দু'ইটি আলাদা অভিযানে, এস এ পরিবহন কুরিয়ার সার্ভিস এবং কালাই উপজেলার করতোয়া গোডাউনে র‍্যাব-৫ এর সিপিসি-৩ এর টহলদল সম্মিলিতভাবে বিশেষ যৌথ তল্লাশি অভিযান পরিচালনা করে। 

তল্লাশিকালে র‍্যাব-৫ এর সিপিসি-৩ এর টহলদল, স্থানীয় বাজার কমিটির সদস্য মো. মোস্তা হাসান ও মো. শামীম তালুকদার, এস এ পরিবহন এর ম্যানেজার নাজমুল হাসান ও পার্সেল সহকারী মো. শাহারিয়ার কবির, করতোয়া কুরিয়ার সার্ভিস এর ম্যানেজার মো. ফারুক আহমেদ, এছাড়াও বিএসবি ও আরআইবি সদস্য উপস্থিত ছিলেন। 

এ বিশেষ তল্লাশি অভিযানে বিপুল পরিমাণে অবৈধ যৌন উত্তেজক সিরাপ ১৮৫৮২ বোতল এবং মমোসা ট্যাবলেট ৫৯০ পিস উদ্ধার করা হয়। এসবের সর্বমোট সিজার মূল্য- ৫৬,০০,৯০০/- (ছাপ্পান্ন লাখ নয়শ) টাকা।

সংশ্লিষ্টরা বলছেন, বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ ধরনের মাদকদ্রব্য যা বর্তমান যুব সমাজকে ধ্বংসের মুখে এগিয়ে দিচ্ছে তা প্রতিহত করার লক্ষ্যে বিজিবি সংকল্পবদ্ধ এবং এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।

সীমান্তের নিরাপত্তা ও অবৈধ অনুপ্রবেশ এবং সামাজিক শান্তিশৃঙ্খলা বজায় রাখতে যে-কোনো তথ্য দিয়ে সহায়তা করার জন্য সকলকে অনুরোধ জানিয়েছে বিজিবি। 

আরবিএস
টেকনাফে বিজিবির অভিযানে ৫ কেজি ২৬৮ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ হয়েছে।বুধবার দুপুরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে মাদক জব্দের বিষয়টি নিশ্চিত...
রাজধানীর নিউ মার্কেট এলাকার নিউ সুপার মার্কেটের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল কাজ করছে।শনিবার সকাল পৌনে ৭টার দিকে...
বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি) সদর দপ্তরে ১৪ বছর আগে হত্যাকাণ্ডের ঘটনায় নিহত সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানী সামরিক কবরস্থানে নিহতদের প্রতি...
যশোরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের চোরাচালান বিরোধী অভিযানে প্রায় ৯ কোটি টাকা মূল্যের স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ সময় পালাতে গিয়ে দুর্ঘটনায় পড়ে চোরাকারবারীদের প্রাইভেট কারটিও ক্ষতিগ্রস্ত...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর