ক্লাস চলাকালে চলন্ত ফ্যান পড়ে চার শিক্ষার্থী আহত

আপডেট : ১৮ মে ২০২২, ০৪:০৬ পিএম

লালমনিরহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর চার ছাত্রীর মাথায় চলন্ত  বৈদ্যুতিক ফ্যান পড়ে গুরুতর আহত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন। 

জানা গেছে, বুধবার (১৮ মে) বিদ্যালয়ের নবম শ্রেণীর শ্রেণীকক্ষে শিক্ষকদের প্রশিক্ষণ চলায় পরিত্যক্ত ঘোষিত ১০৮ নং কক্ষে ইংরেজি দ্বিতীয় পত্রের পাঠদান চলছিল।

এসময় চলন্ত বৈদ্যুতিক ফ্যান মাথায় পড়লে চারজন ছাত্রী গুরুতর আহত হন। আহতরা হলেন- সাবিহা জাহান, এরিনা, ফিহা ও হিতৈষী। পরে শ্রেণীশিক্ষক আহতদেরকে চিকিৎসার জন্য সদর হাসপাতালে জরুরি বিভাগে নেন।  

আরও পড়ুন: ৩৫ টাকা বেশি দামে তেল বিক্রির দায়ে জরিমানা

অভিভাবকদের দাবী, গাফিলতি ও অব্যবস্থাপনার দরুন এই দুর্ঘটনা ঘটেছে। আগেও ফ্যান নিয়ে অভিযোগ করা হলেও বিদ্যালয় কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ তাদের।

এছাড়া দুই বছর আগেও ওই কক্ষের ছাদ ধ্বসে কয়েকজন ছাত্রী আহত হয়েছিলেন বলে অভিযোগ করেন তারা।  

ওই বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক শামীমা বেগমকে অনুপস্থিত পাওয়া গেছে। তবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আইয়ুব আলী জানান, কক্ষটি অনেক পুরনো হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে। 


একাত্তর/এসজে

লালমনিরহাটের সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী এক ভ্যানচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে গিয়ে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। চোরাবালিতে তালিয়ে যাওয়ার সময় ছোট ভাইকে উদ্ধার করতে গিয়ে বড়ো ভাইও তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাদের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) ভোরে জেলার হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের আমঝোল সীমান্তের ওপারে এই ঘটনা ঘটে। 
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, দীর্ঘ প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরুর দ্বার খুলে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের আসন্ন চীন সফর এই প্রকল্পের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর