তালেবান নির্দেশ মেনে টিভি পর্দায় আফগান নারীরা

আপডেট : ২৩ মে ২০২২, ১২:৪৭ পিএম

তালেবান নির্দেশ মেনে নিজেদের মুখ ঢেকেই টেলিভিশনের পর্দায় এসেছেন আফগানিস্তানের নারী উপস্থাপকরা। 

রোববার (২২ মে) বেশ কয়েকটি টেলিভিশন চ্যানেলের নারী উপস্থাপক ও ও প্রতিবেদকদের মুখ ঢেকে সংবাদ পাঠ করতে দেখা যায়। 

এদিন হিজাব ও নিকাব পরে সংবাদ বুলেটিন পাঠ ও অন্যান্য অনুষ্ঠান উপস্থাপনা করেন তোলো নিউজ, আরিয়ানা টেলিভিশন, সংসদ টিভি ও ওয়ান টিভির নারী উপস্থাপকরা। 

আগেরদিন বেশ কয়েকজন নারী তালেবানের নির্দেশ অমান্য করেছিলেন। তবে পরে চ্যানেল কর্তৃপক্ষের ওপর চাপ প্রয়োগ করায় মুখ ঢাকতে বাধ্য হন বলে জানিয়েছেন তারা। 

তোলো নিউজ চ্যানেলের সংবাদপাঠক ফরিদা সিয়াল বিবিসিকে বলেন, মুসলিম নারী হিসেবে হিজাব পরা ও চুল ঢাকা মেনে নেয়া যায়। তবে সংবাদপাঠকদের জন্য টানা দুই-তিন ঘণ্টা মুখ ঢেকে কথা বলা খুবই কঠিন কাজ। 

তালেবান নারীদেরকে সামাজিক ও রাজনৈতিক অঙ্গন থেকে সরিয়ে দিতে চায় বলে অভিযোগ করেন তিনি। 

গত বছরের আগস্টে ক্ষমতায় আসার পর থেকে ধীরে ধীরে নারীদের ব্যক্তিগত জীবনের ওপর হস্তক্ষেপ বাড়িয়েছে তালেবান, যা গত কয়েক সপ্তাহে হঠাৎ করেই বেড়ে গেছে। 

আরও পড়ুন: ইরান রেভল্যুশনারি গার্ডের কর্নেল আততায়ীর গুলিতে নিহত

সম্প্রতি তালেবানের পাপ প্রতিরোধ ও পুণ্য প্রচার মন্ত্রণালয় নারীদেরকে সব জায়গায় মুখ ঢেকে চলাচল করার নির্দেশ দেয়, যা শনিবার (২১ মে) থেকে টেলিভিশন উপস্থাপকদের জন্যও প্রযোজ্য করা হয়।

এ আদেশ না মানলে শাস্তি দেয়ার কথাও জানিয়েছে তারা। প্রাথমিকভাবে কয়েকজন নারী এর বিরোধিতা করলে এক তালেবান মুখপাত্র জানান, প্রয়োজনে এ ব্যাপারে উপস্থাপকদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও অভিভাবকদের সাথে কথা বলা হবে। 


একাত্তর/এসজে

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
যুদ্ধ এবং রাজনৈতিক নেতৃত্বের পালাবদলের চরম অস্থিরতার মধ্যেও ইরানে একটি পুরনো সামাজিক ও সাংস্কৃতিক বিতর্ক নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে, তা হলো হিজাব পরিধানের বাধ্যবাধকতা এবং এর প্রয়োগ।...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর