দিনের প্রথম ওভারেই ইবাদতের আঘাত

আপডেট : ২৫ মে ২০২২, ১২:৫৫ পিএম

মিরপুরে সিরিজ নির্ধারণী টেস্টের তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম ওভারের দ্বিতীয় বলেই প্রথম আঘাত হানলেন ডানহাতি পেসার এবাদত হোসেন। আগেরদিন নাইটওয়াচম্যান হিসেবে নামা কাসুন রাজিথাকে বোল্ড করে সাজঘরে পাঠিয়েছেন তিনি।

রাজিথা অফ স্টাম্পের ওপর লেংথ বলের লাইন মিস ব্যাট ফাঁকি দিয়ে অফ স্টাম্পে আঘাত করে।

বল হাতে দুর্দন্ত রাজিথা ব্যাট হাতে রানের খাতা খুলতে পারেননি।

আগেরদিন দুই উইকেটে ১৪৩ রান নিয়ে খেলা শেষ করেছিল শ্রীলঙ্কা। দিনের শেষ ভাগে নাইটওয়াচম্যান হিসেবে পাঠানো হয় রাজিথাকে। সেই দায়িত্ব ভালোভাবে পালন করে দিনের বাকি অংশে উইকেট বাঁচিয়ে রাখেন এ লেজের সারির ব্যাটার।

আরও পড়ুন: টেক্সাসে স্কুলে গুলি, ১৯ শিশু শিক্ষার্থীসহ নিহত ২১

শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৩ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ তিন উইকেটে ১৫১ রান। তারা এখনও ২১৪ রানে পিছিয়ে। অধিনায়ক দিমুথ করুনারাত্নে খেলছেন ৭৬ রান নিয়ে। নতুন ব্যাটার হিসেবে এসেছেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ (২)।


একাত্তর/এসি

ঘরের মাঠে সফরকারী বাংলাদেশকে এক ইনিংস ও ৮৫ রানের বিশাল ব্যবধানে গুঁড়িয়ে দিয়ে ২৫ বছরেরও বেশি সময় পর টেস্ট ক্রিকেটে টানা দুটি ম্যাচ জয়ের ঐতিহাসিক কীর্তি গড়ল জিম্বাবুয়ে। চেনা কন্ডিশন ছেড়ে বিদেশের...
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের দ্বিতীয় দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৩০ রানে পিছিয়ে সফরকারী বাংলাদেশ। 
ব্যাটিং ব্যর্থতায় জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম দিন ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। জবাবে নিজেদের প্রথম ইনিংসে দিন শেষে ১ উইকেটে ১৩৬ রান করেছে জিম্বাবুয়ে।
জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের প্রথম ইনিংসে ৪৭.২ ওভারে ১৪০ রানে অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ।
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর