সংলাপের আড়ালে বিএনপি গভীর ষড়যন্ত্র করছে: কাদের

আপডেট : ২৬ মে ২০২২, ০২:১৬ পিএম

সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলনের রূপরেখা তৈরি করতে যে সংলাপের কথা বলছে বিএনপি সেটা আসলে সংলাপ নয়, সংলাপের আড়ালে বিএনপি ও তাদের দোসররা সাম্প্রদায়িক অপশক্তির সাথে গভীর ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার (২৬ মে) সকালে সচিবালয়ে ব্রিফিংকালে এ মন্তব্য করেন কাদের।

তিনি ক্ষমতায় যেতে বিএনপি আবারো অন্ধ চোরাগলি খুঁজে বেড়াচ্ছে উল্লেখ করে বলেন, দেশকে অস্থিতিশীল করে ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টায় লিপ্ত রয়েছে বিএনপি।

তিনি বলেন, বিএনপিও তাদের দোসরদের যে কোন ষড়যন্ত্র রুখে দিতে জনগণ প্রস্তুত রয়েছে।

হুঁশিয়ার করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি আবারো ২০১৩-১৪ সালের মতো সহিংস এবং জ্বালাও-পোড়াও রাজনীতি করে তাহলে জনগণের জান-মাল রক্ষায় জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ রাজপথে মোকাবেলা করতে প্রস্তুত।

বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বিএনপি নেতাদের ঐক্য করা প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, তারা নির্বাচন এলেই বিভিন্ন নেতাদের নিয়ে ঐক্য করা দেশের জনগণ দেখেছে, সেসব ঐক্য কাগজেই সীমাবদ্ধ, জনগণ কোনো ফল পায়নি।

বিএনপির ঐক্য অতীতে যেমন জনগণকে বিভ্রান্ত করতে পারেনি তেমনি ভবিষ্যতেও পারবে না বলেও মনে করেন ওবায়দুল কাদের।

ঘুমন্ত বিএনপি নেতাকর্মীদের জেগে উঠে নিজেদেরকে মুক্ত করার কথা বলা নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য দিয়েছেন, সে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেবের বক্তব্যের মাধ্যমে বোঝা যায় বিএনপির নেতাকর্মীরা ঘুমের মধ্যেই আবদ্ধ থাকেন সারাক্ষণ। 

দেশ ও দেশের জনগণের ভাগ্যের উন্নয়ন নিয়ে কোন চিন্তা-ভাবনা করে না বিএনপি, তারা নিজেদের নিয়েই ভাবেন, -কিভাবে ক্ষমতায় যাবেন এবং সেই ষড়যন্ত্রেই লিপ্ত, মন্তব্য ওবায়দুল কাদেরের।

আরও পড়ুন: ৪৪তম বিসিএস পরীক্ষা শুক্রবার

দেশের মানুষ এখন শেখ হাসিনা সরকারের ওপর খুশি জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনার নেতৃত্বে অদম্য বাংলাদেশের এগিয়ে চলায় মানুষ গর্বিত। 

তিনি বলেন, দেশের মানুষ বিএনপির সেই অপশাসন ও দুঃশাসনে আর ফিরে যেতে চায় না।


একাত্তর/আরএ

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বহুদলীয় গণতন্ত্র এবং মুক্তকণ্ঠে কথা বলার অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যেই বিএনপির জন্ম হয়েছে এবং দলের...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
ফ্যাসিস্ট সরকারের আমল দেশ, গণতন্ত্র ও সন্তানদের ভবিষ্যতের যে ক্ষতি করেছে তা ভুলে না যাওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি ‘জুলাই সনদ’ নিয়ে তৈরি হওয়া...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর