বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছাত্রলীগ নেতার মৃত্যু

আপডেট : ২৬ মে ২০২২, ০৩:৫৫ পিএম

চাঁদপুর জেলা ছাত্রলীগের উপ-কৃষি বিষয়ক সম্পাদক  জসিম উদ্দিন বেপারী (২৮)  বিদ্যুৎস্পৃষ্ট হয়ে  হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা গেছেন। 

বৃহস্পতিবার (২৬ মে) সকাল ১০ টার দিকে জেলার ফরিদগঞ্জ উপজেলার চালিয়াপাড়া গ্রামের নিজ বাড়ি সংলগ্ন মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

তিনি চালিয়াপাড়া বেপারী বাড়ির প্রবাসী হারুনুর রশিদের ছেলে। 

স্থানীয় চালিয়াপাড়া গ্রামের জহিরুল ইসলাম জয় জানান, সকাল ১০ টার দিকে তিনি তার নিজের মাছের ঘেরে বিদ্যুৎস্পৃষ্ট হন।  জসিম উদ্দিন  দুই সন্তানের জনক। সুজন (৩২) ও মহিন উদ্দিন (২০) নামে আরও দু'জন জসিম উদ্দিনকে উদ্ধার করতে গিয়ে আহত হন।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. ওমর ফারুক জানান, হাসপাতালে আনার আগেই মারা যান তিনি।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জোবাইর সৈয়দ জানান, ঘটনা জানার পর বিষয়টি ফরিদগঞ্জ থানাকে অবহিত করা হয়েছে।


একাত্তর/জো 

কক্সবাজার মেডিকেল কলেজের তিন ছাত্রলীগ নেতাকে র‌্যাগিংয়ের অভিযোগে কলেজ ক্যাম্পাস থেকে আজীবনের জন্য অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী, স্ত্রী এবং তিন সন্তানসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় এক শিশু আহত হয়েছে। 
টাঙ্গাইলের নাগরপুরে ছাত্রলীগ নেতা জাহিদ হাসান ঝলককে কুপিয়ে হত্যা করা হয়েছে অভিযোগ উঠেছে। তিনি উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
রাজবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিডিপির এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে। শনিবার সকাল ৮ টার সময় রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর