বিদ্যুৎস্পৃষ্টে তিন সন্তানসহ স্বামী-স্ত্রী নিহত

আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১১:৪৮ এএম

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী, স্ত্রী এবং তিন সন্তানসহ একই পরিবারের পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো এক শিশু আহত হয়েছে। 

মঙ্গলবার ভোরে জুড়ীর পূর্ব গোয়ালবাড়ি গ্রামের মখলিছ মিয়ার বাড়িতে বিদ্যুতের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন টেলাগাড়ি চালক ফয়জুর রহমান (৫০), তার স্ত্রী শিরিন বেগম (৪৫), বড় মেয়ে সামিয়া (১৬), মেজ মেয়ে সাবিনা (১৩), ছেলে সায়েম উদ্দিন (৮)। আহত হয়েছেন আরেক মেয়ে সোনিয়া আক্তার (১২)।  

পুলিশ ও স্থানীয়রা জানান, পূর্ব জুড়ী ইউনিয়নের পূর্ব গোয়াবাড়ি এলাকায় ফয়জুর রহমান পরিবারের ছয় সদস্যসহ একটি টিনের ঘরে বসবাস করতেন। আর ওই ঘরের ওপর দিয়ে ৩৩ হাজার কেভির উচ্চ ভোল্টেজের বিদ্যুতের লাইন গেছে। সেহরির পরে ঝড়-বৃষ্টিতের বিদ্যুতের তার ছিড়ে ঘরের চালে পড়ে আগুন ধরে যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের এসে ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। 

কিন্তু তার আগেই ঘরে থাকা ফয়জুর রহমান, স্ত্রী শিরিন বেগম, বড় মেয়ে সামিয়া, মেজ মেয়ে সাবিনা ও ছেলে সায়েম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান।

আরেক মেয়ে সোনিয়াকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

ঘটনার পর জুড়ী উপজেলা নির্বাহী অফিসার নিশিকান্ত হাজং এবং অতিরিক্ত পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করেন। নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরবিএস
মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী রেজাউল করিম নাঈম হত্যা মামলায় চার আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই মামলায় অপরাধ প্রমাণিত না হওয়ায় অপর পাঁচ আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
মৌলভীবাজারে শিক্ষা সফরের বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিনজনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জেলার শ্রীমঙ্গল উপজেলার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
মৌলভীবাজারের কমলগঞ্জে একটি বসতঘরের সিঁড়ির নিচ থেকে পাঁচটি মনোক্লেড কোবরা সাপের বাচ্চা উদ্ধার করা হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর