কোন উইকেট না হারিয়েই সহজ জয় তুলে নিয়েছে শ্রীলংকা। নিশ্চিত হয়েছে সিরিজ জয়ও। চট্টগ্রাম টেস্টে ড্র করেছিলো টাইগাররা।
শুক্রবার (২৭ মে) ২৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র তিন ওভারেই কোনো উইকেট না হারিয়ে জয় তুলে নেয় লঙ্কানরা।
ঢাকা টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ৩৬৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ব্যাট হাতে ৬ ব্যাটার ফিরেন খালি হাতে। বিপরীতে শ্রীলঙ্কা প্রথম ইনিংসে ৫০৬ রান করলে ১৪১ রানে লিড পায় তারা। প্রথম ইনিংসের ন্যায় ইনিংসের ব্যাটিং ব্যর্থতার পরিচয় দেয় বাংলাদেশ।
টাইগাররা ১৬৯ রানে গুটিয়ে গেলে জয়ের জন্য শ্রীলঙ্কার লক্ষ্য দাঁড়ায় মাত্র ২৯ রান। যা বিনা উইকেটেই জয়ের বন্দরে পৌঁছে যায় লঙ্কানরা।
আজ আগের দিনের দুই অপরাজিত ব্যাটার মুশফিকুর রহিম এবং লিটন দাস বেশ সাবধানী খেলাই শুরু করেছিলেন। কিন্তু কাসুন রাজিথার নিচু হয়ে আসা বলে পরাস্ত হয়ে দিনের নবম ওভারেই সাজঘরে ফেরেন মুশফিক।
দলীয় ৫৩ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশকে টেনে তোলার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেন সাকিব আল হাসান এবং লিটন দাস।
ব্যাটিংয়ে নেমে ওয়ানডে মেজাজে লঙ্কান বোলারদের উপর চড়াও হয়ে খেলেন সাকিব। স্বভাবসুলভ টেস্ট মেজাজে লিটনও দারুণ সঙ্গ দেয়ায় প্রথম সেশনে আর কোনো উইকেট হারায়নি বাংলাদেশ।
দুইজনের ১৬৪ বলে ১০৩ রানের এই জুটিতে ঘুরে দাঁড়ানোর আশা জাগিয়েছিল বাংলাদেশ।
মধ্যাহ্ন বিরতির পর তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ।
আসিথা ফার্নান্দোর দারুণ এক ক্যাচে সাজঘরের পথ ধরেন লিটন দাস। তার পরপরই উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব আল হাসান।
৩২ মাস পর দলে ফেরা মোসাদ্দেকও উইকেটে খুব বেশি সময় কাটাতে পারেননি। রমেশ মেন্ডিসের বলে ফেরেন তিনি।
আরও পড়ুন: পিকে হালদারকে আবারও তোলা হচ্ছে কলকাতার আদালতে
এরপর খুব বেশি সময় মাঠে টিকে থাকতে পারেনি তাইজুল ইসলাম। খালেদ আহম্মেদ।
শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ইবাদত হোসেইন।
ঢাকা টেস্টের সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ প্রথম ইনিংস: ৩৬৫ অলআউট (মুশফিক ১৭৫*, লিটন ১৪১; রাজিথা ৫-৬৪, ফার্নান্দো ৪-৯৩)
শ্রীলঙ্কা প্রথম ইনিংস: ৫০৬ অলআউট (ম্যাথিউস ১৪৫*, চান্দিমাল ১২৪; সাকিব ৫-৯৬, এবাদত ৪-১৪৮)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ১৬৯ অলআউট (সাকিব ৫৮, লিটন ৫২; ফার্নান্দো ৬-৫১, রাজিথা ২-৪০)
শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংস: ২৯/০ (ওশাদা ২১*, করুনারত্নে ৭*; এবাদত ০-৫, সাকিব ০-৭)
ফল: শ্রীলঙ্কা ১০ উইকেটে জয়ী।
একাত্তর/আরএ
