দুই বছর বন্ধ থাকার পর খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস চালু

আপডেট : ২৯ মে ২০২২, ১০:৪৪ এএম

করোনা অতিমারির কারণে দীর্ঘ দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর অবশেষে চালু হল কলকাতা থেকে খুলনার মধ্যে যাতায়াতকারী বন্ধন এক্সপ্রেস ট্রেন।

রোববার (২৯ মে) ১৯ জন যাত্রী নিয়েই সকাল ৭টা ১০ মিনিটে বন্ধন (কলকাতা-খুলনা) এক্সপ্রেস ট্রেনটি কলকাতা স্টেশন থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়।  সবুজ পতাকা নাড়িয়ে এই ট্রেন যাত্রার শুভ সূচনা করা হয়। 

সপ্তাহে দু'দিন রোববার এবং বৃহস্পতিবার এই ট্রেনটি কলকাতা থেকে খুলনার মধ্যে যাতায়াত করে। 

বন্ধন এক্সপ্রেসের যাত্রীদের দুইটি ক্যাটাগরি আসন রয়েছে- একটি এক্সিকিউটিভ ক্লাস এবং অন্যটি চেয়ার কাট। এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া ১২০০ রুপির মতো, চেয়ার কাটে ভাড়া ৮০০ রুপির মত। 

এর আগে এদিন সকালে ট্রেন ছাড়ার আগে  প্রত্যেকটি যাত্রীদের গোটা শরীর ভালোমতো চেক  করা হয়। তাদের মোবাইল, ওয়ালেট, ঘড়ি সবকিছু একটি নির্দিষ্ট স্থানে রেখে গোটা শরীর চেক করে বিএসএফ কর্মকর্তারা। 

এসময় অতিরিক্ত মালপত্র বহন এর জন্য অতিরিক্ত শুল্ক ধার্য করা হয়। সেক্ষেত্রে কোন যাত্রীর কাছে ৩৫ কেজি থেকে ৫০ কেজি পর্যন্ত মালামাল থাকলে, প্রতি কেজিতে দুই মার্কিন ডলার অতিরিক্ত ফি দিতে হচ্ছে। 

এরপর সেখানে তাদের টিকিটে সিল মেরে ইমিগ্রেশন কাউন্টারে পাঠানো হয়। সেখানেও এক প্রস্থ পরীক্ষা করে ট্রেনে প্রবেশ করানো হয়। 

ট্রেন ছাড়ার আগে স্নিফার ডগ দিয়ে পুরো ট্রেনেও তল্লাশি চালানো হয় বিএসএফ কর্মকর্তারা। 

দীর্ঘ প্রায় ২৬ মাস পর ট্রেন চলছে, স্বভাবতই যাত্রীদের মধ্যেও ছিল উচ্ছাস। টিকিট পেতে তাদের কোন রকম অসুবিধা হয় নি। প্রথম দিনে যাত্রী সংখ্যা ছিল অত্যন্ত কম, মাত্র ১৯ জন। 

পূর্ব রেল (শিয়ালদা ডিভিশন) অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার ও জনসংযোগ আধিকারিক হরি নারায়ন গঙ্গোপাধ্যায় জানান 'আজকে গিয়ে আজকেই আবার খুলনা থেকে কলকাতা ফিরে আসবে। যেহেতু প্রথম দিন তাই যাত্রীসংখ্যা কিছুটা কম-মাত্র ১৯ জন যাত্রী ছিল। 

করোনা অতিমারির কারণে যেহেতু দীর্ঘদিন বন্ধ ছিল, তাই যাত্রীসংখ্যা একটু কম। তবে আগামী দিনে শতভাগ যাত্রী হবে বলে আশা প্রকাশ করেছেন হরি নারায়ন। 

তিনি আরো জানান 'সপ্তাহে দু'দিন- রবি এবং বৃহস্পতিবার এই ট্রেনটি কলকাতা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যায়। অন্যদিকে সপ্তাহে পাঁচদিন মৈত্রী এক্সপ্রেস চলাচল করে।' 


একাত্তর/এসজে

বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত নির্যাতন এবং সম্প্রতি ময়মনসিংহে এক হিন্দু যুবককে পিটিয়ে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা শহর।
শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে আগামী জাতীয় নির্বাচন দেশের ইতিহাসে সবচাইতে ভালো নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। 
কলকাতা নেতাজি সুভাষ চন্দ্র আন্তর্জাতিক বিমানবন্দরে ২২০ জন বাংলাদেশি যাত্রী আটকা পড়েছেন। যাত্রীদের অভিযোগ, তাদের ঢাকায় ফেরানোর কোনো ব্যবস্থা করা হয়নি।
ভারতের কলকাতায় বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর ঘৃণ্য কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। খবর ইউএনবির।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর