সাবেক স্ত্রীকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যার দায় স্বীকার

আপডেট : ৩০ মে ২০২২, ০৩:১৮ পিএম

পটুয়াখালীতে সাবেক স্ত্রীর শরীরে পেট্রল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার দায় স্বীকার করেছেন পুলিশের হাতে আটক সাবেক স্বামী আব্দুল জলিল।

রোববার (২৯ মে) সকাল সাড়ে ১০টায় সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং এ তথ্য জানান দুমকি থানা অফিসার ইনচার্জ মো. আবদুস সালাম। 

এর আগে গত বৃহস্পতিবার (২৬ মে) রাতে জেলার দুম‌কি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের চার নং ওয়ার্ডের উত্তর পাঙ্গা‌শিয়া গ্রা‌মে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম ইতি আক্তার (২৬)। তিনি ওই গ্রামের আব্দুল মান্নানের মেয়ে।

ঘটনার পরদিন শুক্রবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে কুষ্টিয়া জেলা পুলিশের সহযোগিতায় দুমকি থানা পুলিশের একটি টিম অভিযুক্ত সাবেক স্বামী জলিলকে তার গ্রামের বাড়ি মিরপুর উপ‌জেলার সামন্ত গ্রা‌ম থেকে আটক করে।

প্রেস ব্রিফিংয়ে ওসি আবদুস সালাম লিখিত বক্তব্যে জানান,  ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই জলিলের অবস্থান শনাক্ত করে তাকে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল তার সাবেক স্ত্রীকে আগুনে পুড়িয়ে মারার কথা স্বীকার করেছেন। 

ওসি জানান, জলিল ঘটনার দিন বিকেলে দুমকি উপজেলার পাগলার মোড়ে আসেন। সন্ধ্যায় তিনি একটি দোকান থেকে দুই লিটার পেট্রল কিনে রাত ৯টার দিকে শ্বশুরের ঘরের পেছনে অবস্থান নেন। রাত গভীর হলে কৌশলে ঘরে ঢুকে ইতির শরীরে পেট্রল ঢেলে আগুন লাগিয়ে দেন। ঘরের লোকজন টের পেলে জলিল পালিয়ে পায়ে হেঁটে পাগলার মোড়ে আসেন। সেখান থেকে রাত আড়াইটার দিকে একটি মাহেন্দ্রতে বরিশাল পৌঁছান। বরিশাল থেকে শনিবার  সকালে কুষ্টিয়ায় নিজ গ্রামে চলে যান। 

আরও পড়ুন: ডলারের একক দাম নির্ধারণ করে দিলো বাংলাদেশ ব্যাংক

এ ঘটনায় শনিবার (২৮ মে) রাতে মৃত ইতি আক্তারের বাবা মান্নান খান বাদি হয়ে দুমকি থানায় আব্দুল জলিলকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

আটককৃত জলিলকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওই পুলিশ কর্মকর্তা।


একাত্তর/এসি

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর