গাইবান্ধায় মাদক মামলায় একজনের আমৃত্যু কারাদণ্ড

আপডেট : ৩০ মে ২০২২, ০২:১৩ পিএম

গাইবান্ধায় মাদক হেরোইন বিক্রির অভিযোগে এক বিক্রেতাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (৩০ মে) গাইবান্ধা জেলা ও দায়রা জর্জ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় ঘোষণা করেন। 

দণ্ড পাওয়া ব্যক্তির নাম ঠাণ্ডা মিয়া। তিনি জেলার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের আরজি শাহাপুর গ্রামের বাসিন্দা।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স জানান, গত ২০১৯ সালের ১৪ অক্টোবর নিজ বাড়ি থেকে ১০০ গ্রাম হেরোইনসহ ঠাণ্ডা মিয়াকে আটক করে পুলিশ। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য প্রমাণ শেষে আদালত তাকে আমৃত্যু কারাদণ্ড দেন।

তিনি জানান, এর আগে ঠাণ্ডা মিয়ার বিরুদ্ধে মাদকের ছয়টি মামলা ছিল। 

আরও পড়ুন: রেলস্টেশনে তরুণীকে হেনস্তাকারী সেই নারী গ্রেপ্তার

রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, দেশ থেকে মাদক নির্মূলে এ রায় একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। 


একাত্তর/এসি

রংপুরের বহুল আলোচিত ও চাঞ্চল্যকর চার খুনের ঘটনাটি তাৎক্ষণিক বা মাদকের জেরে কোনো দুর্ঘটনা নয়, বরং এটি সম্পূর্ণ সুপরিকল্পিত একটি হত্যাকাণ্ড। রংপুর জেলা স্কুলের সাবেক শিক্ষক গণপতি চক্রবর্তী ও তাঁর...
কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
রংপুর নগরীর মাছুয়াপাড়ায় শিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চারজন হত্যার ঘটনায় গ্রেপ্তার সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের ডোপ টেস্টে শরীরে মাদকের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ। 
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর