রেলস্টেশনে তরুণী হেনস্তা করা সেই নারী রিমান্ডে

আপডেট : ৩০ মে ২০২২, ০৯:০৮ পিএম

নরসিংদী রেলস্টেশনে আধুনিক পোশাকের অজুহাতে এক তরুণীকে হেনস্তার ঘটনার মূল হোতা শিলা আক্তারের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ মে) সন্ধ্যায় নরসিংদী সিনিয়র  জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক দেলোয়ার হোসেন এই রায় প্রদান করেন।

রোববার দিবাগত রাত তিনটার দিকে শিবপুরের ইটাখোলা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১১ এর একটি দল। পরে তাকে ভৈরব রেলওয়ে পুলিশে হস্তান্তর করা হয়।

ভৈরব রেলওয়ে পুলিশ সোমবার বিকেলে তাকে মার্জিয়াকে নরসিংদীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেলোয়ার হোসেনের আদালতে তুলে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে। পরে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।

ভৈরবে রেলওয়ে পুলিশের ওসি ফেরদৌস আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদুল মবিন খান জানান, রেলস্টেশনে তরুণীকে হেনস্তার ঘটনার ভিডিও ফুটেজ দেখে মারজিয়া আক্তারকে শনাক্ত করা হয়েছে। তাকে সোমবার র‌্যাব সদর দপ্তরে পাঠানো হয়।

উল্লেখ্য, গত ১৮ মে ঢাকা থেকে দুই যুবক ও এক তরুণী নরসিংদীতে বেড়াতে আসেন। ট্র্রেন থেকে নেমে তারা স্টেশনে অবস্থান করছিলেন।

ওই সময় এক নারী তাদের পোশাক দেখে বাজে ও নোংরা মন্তব্য করেন। এক পর্যায়ে স্টেশনে স্থানীয় এক বখাটেসহ ওই নারী ঢাকা থেকে আসা তরুণী ও যুবককে মারধর শুরু করেন এবং মেয়েটির পোশাক ধরে টানাটানি করেন।

এ ঘটনার ভিডিও ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় ওঠে। পরে ২১ মে ভৈরব রেলওয়ে থানায় নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক ইমায়েদুল জাহেদী বাদি হয়ে একটি মামলা দায়ের করেন।

আরও পড়ুন: তরুণী হেনস্তার প্রতিবাদে সেই রেলস্টেশনে ‘অহিংস অগ্নিযাত্রা’

মামলার আসামিরা করা হয় নরসিংদী সদর উপজেলার নজরপুর ইউনিয়নের বুদিয়ামারা এলাকার মৃত বাদল মিয়ার ছেলে মো. ইসমাইল ও নরসিংদী শহরের উপজেলা মোড় এলাকার ফয়েজ আহমেদের স্ত্রী শিলা আক্তারকে।

ঘটনাস্থলের সিসিটিভির ফুটেজ ও মোবাইল ফোনে ধারণ করা ভিডিও দেখে তাদের আসামি করা হয়। মামলার পর ২১ মে রাতেই আসামি মো. ইসমাইলকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।


একাত্তর/আরএ

নরসিংদী পুকুরে গোসল করতে নেমে ডুবে গিয়ে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহমদপুর গ্রামে এই ঘটনা ঘটে।
নরসিংদীতে এইচএসসির বাংলা প্রথমপত্র পরীক্ষায় ভুলবশত ২০২৫ সালের প্রশ্নপত্র বিতরণের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে দুই শিক্ষককে সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে।
নরসিংদীতে একটি কুকুরের গলায় ইট বেঁধে সেতু থেকে নদীতে ফেলে দেওয়ার ঘটনায় প্রধান অভিযুক্ত মোহাম্মদ আলীকে (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। 
নরসিংদীর রায়পুরা উপজেলার নিলক্ষা ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আ. লতিফ নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর