বিকেলে মাঠে নামছে ব্রাজিল, নাও খেলতে পারেন নেইমার

আপডেট : ০২ জুন ২০২২, ০৩:৩৫ পিএম

আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। তবে, অনুশীলনে চোট পাওয়ায় নাও খেলতে পারেন নেইমার।

বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে শুরু হবে ম্যাচটি।

দক্ষিণ কোরিয়া ও ব্রাজিল, দুই দলই ২০২২ কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে।

দক্ষিণ কোরিয়া গত ৯ বিশ্বকাপেই মূলপর্বে খেলেছে। ২০০২ আসরে তো চতুর্থ স্থান অর্জন করেছিল। ২০১০ বিশ্বকাপে তারা খেলে শেষ ষোলোতে।

অন্যদিকে ষষ্ঠ বিশ্বকাপ জয়ের মিশন নিয়ে চলতি বছর কাতারে যাবে ব্রাজিল। সেলেসাওরা সর্বশেষ বিশ্বকাপ জিতেছিলো ২০০২ সালে। গত চার আসরের তিনটিতেই কোয়ার্টার ফাইনাল খেলেও শিরোপা স্বপ্ন পূরণ হয়নি তাদের।

আরও পড়ুন: ইতালিকে হারিয়ে আর্জেন্টিনার ফিনালিসিমা জয়

সন্দেহ নেই, ব্রাজিল সাম্প্রতিক সময়ে বিশ্বকাপে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি। তবে এবার বাছাইপর্বে তারা বেশ ভয়ঙ্কর ছিলো। ১৭ ম্যাচের মধ্যে একটিও হারেনি, জিতেছে ১৪টি, ড্র তিন ম্যাচ। গ্রুপে আর্জেন্টিনার থেকে ছয় পয়েন্ট বেশি নিয়ে বিশ্বকাপে নাম লিখিয়েছে ব্রাজিল।


একাত্তর/আরএ

ফুটবলপ্রেমীদের পকেট ফাঁকা করার মতো এক ‘রসালো’ খবর নিয়ে হাজির হয়েছে বিখ্যাত নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। ফুটবল সম্রাট পেলের ১৯৫৮ সালের বিশ্বকাপ ফাইনালের সেই ঐতিহাসিক ১০ নম্বর জার্সিটি নিলামে চড়া...
বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে নরওয়ের কাছে হেরে ব্রাজিলের বিদায়ের পর অবশেষে নীরবতা ভাঙলেন দলের প্রাণভ্রমরা ভিনিসিয়াস জুনিয়র। সেলেসাও সমর্থকদের কাছে হাতজোড় করে ক্ষমা চাওয়ার পাশাপাশি নিজের ভেতরের তীব্র...
ফুটবল দুনিয়ায় ব্রাজিল-আর্জেন্টিনার চিরবৈরিতা চিরন্তন, যেখানে এক পক্ষ অন্য পক্ষকে এক ইঞ্চি জমি ছাড়তেও রাজি নয়। কিন্তু সেই ঐতিহাসিক শত্রুতার দেয়াল ভেঙে এবার চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার প্রশংসায়...
নরওয়ের কাছে ২-১ গোলে হেরে বিশ্বকাপের শেষ ১৬ থেকে ব্রাজিলের বিদায় এবং তার পরপরই বিশ্ব ফুটবল থেকে নেইমারের আকস্মিক অবসরের ঘোষণা, ফুটবল বিশ্বকে একেবারে নাড়িয়ে দিয়েছে। ১৯৯০ সালের পর এই প্রথম...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর