খালেদাই পদ্মা সেতুর প্রথম ভিত্তি দেন: ফখরুল

আপডেট : ০৫ জুন ২০২২, ০৮:২৪ পিএম

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াই পদ্মা সেতুর প্রথম ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার দুপুরে ঠাকুরগাঁও প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, খালেদা জিয়া এই সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন মাওয়া-জাজিরা উভয় প্রান্তেই। ঠিক যেমন ভিত্তিপ্রস্তর করেছিলেন যুমনাসেতু নির্মাণের।

তিনি আরো বলেন, পদ্মাসেতু কারো পৈতৃক ব্যাপার নয়। সেতুকে কেন্দ্র করে জাতিকে বিভক্ত করার চেষ্টা করা হচ্ছে। জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করা হচ্ছে। পদ্মা সেতুর চাইতে এই মুহুর্তে গুরুত্বপূর্ণ বিষয় হলো দেশের গণতন্ত্র ফিরিয়ে আনা, মানুষের ভোটাধিকার নিশ্চিত করা, জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা করা।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান,সহ-সভাপতি সুলতানুল ফেরদৌস, সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ, যুবদল সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিন প্রমুখ।


একাত্তর/এসএ

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দিবসটি উপলক্ষে ৫ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত নানা কর্মসূচি পালন করবে দলটি।
দেশি-বিদেশি শক্তি দিয়ে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেছেন, নির্দলীয় সরকারের ব্যবস্থা আওয়ামীগ লীগ উল্টে দিয়েছে।বুধবার...
সরকার পতনের একদফা দাবিতে পদযাত্রা করে এ পদযাত্রাকে গণতন্ত্র বিজয়ের যাত্রা বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সোমবার বিএনপির গাবতলী থেকে দয়াগঞ্জ পর্যন্ত এ পদযাত্রা...
বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচির দিন পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগ সংঘাত তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার দাবি, সমাবেশের আগ মুহূর্তে নাশকতা তৈরি করে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর