মন্দিরের জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ, এক একর জমি উদ্ধার

আপডেট : ০৭ জুন ২০২২, ০৩:৫৩ পিএম

টাঙ্গাইলের দীর্ঘ দিন যাবত মন্দিরের জায়গা অবৈধভাবে দখলে করে  থাকা বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছে প্রশাসন। এ সময় দখল হয়ে যাওয়া প্রায় এক একর জায়গা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৭ জুন) দুপুরে জেলার মধুপুর উপজেলার প্রায় দেড় হাজার বছরের পুরনো শ্রী শ্রী মদন গোপাল দেববিগ্রহ মন্দিরের জায়গায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

টাঙ্গাইল জেলা প্রশাসক ড. আতাউল গণির নির্দেশে এ অভিযান চালান মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমিন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মধুপুরের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসোইন, মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক শ্রী সুধাংশু দেবনাথ, সাধারণ সম্পাদক শ্রী আখিমল চৌধুরী, সহ সাধারণ সম্পাদক শ্রী উত্তম কুমার সিংহ, মানিক চন্দ্র সাহা, প্রধান উপদেষ্টা শ্রী মধুসূদন সাহা, উপদেষ্টা শ্রী দুলাল চন্দ্র সাহা, উপদেষ্টা অধ্যাপক মানিক চন্দ্র বসু। 

আরও পড়ুন: জিজ্ঞাসাবাদে আবারও ১৪ দিনের জেল হেফাজতে পিকে হালদার

এছাড়া কার্যকরী পরিষদ এবং উপদেষ্টা মণ্ডলির সদস্যরাও উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত টয়লেটের কুয়ো বা গর্তে পড়ে যাওয়া ছাগল উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে একই পরিবারের চারজন সদস্যের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ৮টার দিকে...
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলছেন, বর্তমান সরকারের লক্ষ্য নগর ও পৌর এলাকার প্রতিটি নাগরিকের জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করা।
টাঙ্গাইলের গোপালপুর ও ভূঞাপুর উপজেলার দুই গ্রামের সংঘর্ষে একজন নিহত হওয়ার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন ১৪৪ ধারা জারি করলেও তা উপেক্ষা করে আবারও দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে পাল্টাপাল্টি হামলা,...
টাঙ্গাইল সদর উপজেলার যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা রক্ষায় অতি দ্রুত স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ কাজ শুরুর ঘোষণা দিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। 
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর