এক বাসের চাপায় প্রাণ গেলো আরেক বাসচালকের

আপডেট : ১০ জুন ২০২২, ০৬:৪২ পিএম

নীলফামারীতে এক নৈশকোচের চাপায় প্রাণ গেল আরেক নৈশকোচ চালকের। 

বৃহস্পতিবার (৯ জুন) রাত সাড়ে নয়টার দিকে জেলা শহরের গাছবাড়ী এলাকায় এক সড়ক দুর্ঘটনা ঘটলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে ওই চালকের মৃত্যু হয়।

নিহত ওই নৈশকোচ চালকের নাম আবু তালেব (৪০)। ঘটনার সময় মোটরসাইকেলযোগে জেলা শহরের বড়বাজার থেকে গাছবাড়ীর দিকে যাচ্ছিলেন তিনি। 

এসময় গাছবাড়ীর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে গেলে ঢাকাগামী নাদের পরিবহনের (ঢাকা মেট্রো ব-১৫-৫৬৩৫) একটি নৈশকোচ তাকে চাপা দেয়। উপস্থিত লোকজন উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিলে সেখান থেকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার সময় পথেই মৃত্যু হয় তার। 

নিহত আবু তালেব নীলফামারী-ঢাকা চলাচলকারী নৈশকোচ তয়েজ পরিবহনের চালক ছিলেন। তিনি জেলা সদরের টুপামারী ইউনিয়নের বনবিভাগ এলাকার তরিকুল ইসলামের ছেলে। শুক্রবার বাদ জুম্মা জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

তয়েজ পরিবহনের ব্যবস্থাপক মশিউর রহমান বাটুল জানান, চালক আবু তালেব গত ৫ জুন থেকে ছুটিতে আছেন। ১১ জুন (শনিবার) রাতে গাড়ি নিয়ে তার ঢাকা যাওয়ার কথা ছিল। এরই মধ্যে বৃহস্পতিবার রাতে সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়। তার পরিবারে স্ত্রী, আট বছরের মেয়ে ও অসুস্থ বাবা-মা রয়েছেন। উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছে পরিবারটি।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় আবু তালেব ও উত্তর হাড়োয়া স্ক্যাপারা গ্রামের আবু বক্কর সিদ্দিক (৩৫) বড়বাজার থেকে পাশাপাশি একই গতিতে আলাদা দুটি মোটরসাইকেলে গাছবাড়ী এলাকার দিকে যাচ্ছিলেন। গাছবাড়ী পৌঁছার আগে দুই মোটরসাইকেলের মধ্যে ধাক্কা লেগে সড়কে পড়ে যান তারা। এসময় ডোমার থেকে ঢাকাগামী নাদের পরিবহনের একটি নৈশকোচের চাপায় আহত দুজনকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। 

সেখান থেকে আবু তালেবকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথে মৃত্যু হয় তার। অপর আহত আবু বক্কর সিদ্দিক নীলফামারীতে চিকিৎসাধীন আছেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গুরুত্বর আহত তালেবকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। নাদের পরিবহনের ওই নৈশকোচটিকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’

তয়েজ পরিবহনের সত্ত্বাধিকারী মোস্তাফিজুর রহমান মুকুল বলেন, ‘ছুটিতে থাকা অবস্থায় বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় চালক আবু তালেবের মৃত্যু হয়। শুক্রবার বাদ জুম্মা পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।' 


একাত্তর/এসজে

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর