ইউক্রেনের জন্য যুদ্ধে গিয়ে সাবেক ব্রিটিশ সৈনিক নিহত

আপডেট : ১২ জুন ২০২২, ১১:১৩ পিএম

ইউক্রেনের সিভিয়ারোডোনেটস্ক শহরে ইউক্রেনের পক্ষে লড়াই করতে গিয়ে সাবেক এক ব্রিটিশ সৈনিক নিহত হয়েছেন। তার পরিবার সামাজিক যোগাযোগ-মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।

জর্ডান গ্যাটলি নামের ওই ব্যক্তি ব্রিটিশ আর্মি থেকে অবসর নেন চলতি বছরের মার্চে। এরপর তিনি ইউক্রেনীয় বাহিনীকে সহযোগিতার জন্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে যোগ দেন। তার পরিবার বলছে, তিনি যাওয়ার আগে একাধিকবার বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। খবর রয়টার্সের।

পরিবারের সদস্যরা বলছেন, তারা খবর পেয়েছেন, শুক্রবার জর্ডানকে গুলি করে হত্যা করা হয়েছে।

ভিয়েরোডোনেটস্ক শহরটি এখন দুই বাহিনীর জন্যই গুরুত্বপূর্ণ। কারণ পূর্বাঞ্চলীয় ডনবাসের নিয়ন্ত্রণের লড়াইয়ে এটি এখন কেন্দ্রবিন্দু।

পরিবারের সদস্যরা বলছেন, জর্ডান ইউক্রেনের হয়ে লড়তে পছন্দ করতেন। এবং গর্বিত হতেন। তিনি সত্যিই একজন সাহসী নায়ক ছিলেন- যিনি চিরকাল আমাদের হৃদয়ে থাকবেন।

আরও পড়ুন: ইউক্রেনের দুই শহরের সংযোগ সেতু ভেঙে ফেললো রাশিয়া

তবে, তাৎক্ষণিকভাবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।


একাত্তর/আরএ

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর