ভোটের পরিবেশ চমৎকার, ফল মেনে নেবো: রিফাত

আপডেট : ১৫ জুন ২০২২, ১২:১৭ পিএম

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটের পরিবেশ চমৎকার বলে জানিয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আরফানুল হক রিফাত।‌

বুধবার (১৫ জুন) রানীর দীঘির পাড় ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল কেন্দ্রে ভোট দিয়ে বেরিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

এ সময় রিফাত বলেন, ফলাফল যাই হোক আমি মেনে নেবো। আমি জয়ী না হলেও যিনি জয়ী হবেন তাকে আমি সবার আগে ফুলের মালা দেবো। 

প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, তারা তো শুরু থেকেই নালিশ করছেন। তাদের পোলিং এজেন্টরা সসম্মানে কাজ করছেন। 

আরও পড়ুন: ভোটের শুরুতেই বৃষ্টির বাগড়া, কুমিল্লার আকাশ মেঘলা

রিফাত বলেন, সরকার ও নির্বাচন কমিশনকে অসম্মান করতে চাই না।


একাত্তর/এসি

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর