সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার মৃত্যু, আহত দুই

আপডেট : ১৫ জুন ২০২২, ০৪:৫২ পিএম

মাদারীপুরের রাজৈরে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরিত হয়ে এক গ্যাসবেলুন বিক্রেতার মৃত্যু হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন দুইজন। 

বুধবার (১৫ জুন) সকালে বদরপাশা ইউনিয়নের শংকরদীপাড় ৩১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বেলুন বিক্রেতা জাহিদুর ইসলাম ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার পাচকাইচা গ্রামের মোস্তফা বেপারীর ছেলে। 

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, সকালে শংকরদীপাড় ৩১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় কেমিক্যাল দিয়ে গ্যাস তৈরি সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে গ্যাসবেলুন বিক্রেতা জাহিদুর ইসলামের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়। এসময় সেখানে থাকা জুবায়ের মাতুব্বর (২২) ও আদনান মোল্লা (১২) গুরুতর আহত হন।

আরও পড়ুন: আবারও বন্যার কবলে সিলেট, পানিবন্দি তিন লাখ মানুষ

ওসি আরও জানান, গুরুতর আহত অবস্থায় তাদের সবাইকে রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক জাহিদুর ইসলামকে মৃত ঘোষণা করেন ও উন্নত চিকিৎসার জন্য বাকি দুইজনকে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। 

এ ঘটনায় অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছে পুলিশ। 


একাত্তর/এসজে
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
মাদারীপুর সদর উপজেলার ঝাউদি ইউনিয়নের হোগলপাতিয়া এলাকার আল-আকসা আকন বাড়ি জামে মসজিদের ইমামের থাকার ঘরে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মাদারীপুরের শিবচরে মা শাম্পা আক্তারকে (২২) ধর্ষণের পর হত্যা করে মরদেহ ফেলে দেওয়ার ঘটনার পাঁচ দিন পর তার এক বছর বয়সী শিশুসন্তান আবিরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর