শেরপুরে আলাদা মাদক মামলায় দুইজনের কারাদণ্ড

আপডেট : ১৫ জুন ২০২২, ০৫:০০ পিএম

শেরপুরে আলাদা মাদক মামলায় মো. রাহিদুল খান ওরফে আহিদুল (৩৩) নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড এবং মো. শাকিল মিয়া (৩৪) নামে অপর এক যুবকের ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড হয়েছে। 

বুধবার (১৫ জুন) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন এ দুই মামলার এ রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে আহিদুল পলাতক রয়েছেন।

জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট চন্দন কুমার পাল জানান, ২০১৬ সালের ৯ মে বিকেলে মুক্তাগাছা এপিবিএনের একটি দল শেরপুর উপজেলার চরখারচর বাজারসংলগ্ন চৌরাস্তা মোড় থেকে পলিথিনে মোড়ানো ছয় লাখ টাকা মূল্যের ৬০ গ্রাম হেরোইনসহ স্থানীয় রাহিদুল খা ওরফে আহিদুলকে হাতেনাতে আটক করে। পরে ওইদিনই এপিবিএনের এসআই খ.ম হাফিজুর রহমান বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

ওই মামলায় তদন্ত শেষে একই বছরের ৩০ জুন আদালতে অভিযোগপত্র দাখিল করেন সদর থানার তৎকালীন এসআই কামরুল হাসান। বিচারিক পর্যায়ে সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান আসামি আহিদুলকে যাবজ্জীবন সাজাসহ অর্থদণ্ড দেওয়া হয়।

আরও পড়ুন: সিলিন্ডার বিস্ফোরণে বেলুন বিক্রেতার মৃত্যু, আহত দুই

এদিকে, ২০১৭ সালের ১৫ জুলাই বিকেলে গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১ (জামালপুর) এর একটি আভিযানিক দল ঝিনাইগাতী সদরের ব্রিজপাড় এলাকা থেকে স্থানীয় শাকিল মিয়াকে দুটি প্যাকেটে এক লাখ ৫৩ হাজার টাকা মূল্যের ৫১ গ্রাম ওজনের ৫১০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করে। একইদিন র‌্যাবের পক্ষ থেকে ঝিনাইগাতী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। 

পরবর্তীতে তদন্ত শেষে একই বছরের ৩ আগস্ট একমাত্র আসামি শাকিল মিয়ার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন ঝিনাইগাতী থানার এসআই জহুরুল ইসলাম। এ মামলায় বিচারিক পর্যায়ে আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।


একাত্তর/এসজে

কক্সবাজার সমুদ্রসৈকতের বালিয়াড়িতে সুগন্ধা পয়েন্ট থেকে সাইমন ব্রিজ পর্যন্ত সব ধরনের স্থাপনা নির্মাণকাজ আট সপ্তাহের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। একই সঙ্গে আদালত এ বিষয়ে রুল জারি করেছেন।
বহুল আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর রায়ের দিন পিছিয়ে আগামী সোমবার (৩১ আগস্ট) দিন ধার্য করেছে হাইকোর্ট।
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
ফরিদপুরে চিকিৎসা দেওয়ার নামে নারী নির্যাতন ও যৌন নিপীড়নের দায়ে এক কবিরাজকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর