কুমিল্লা সিটির ভোটকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ বললেন সিইসি

আপডেট : ১৫ জুন ২০২২, ০৮:৩২ পিএম

সার্বিক দিক বিবেচনায় কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) ভোটগ্রহণ সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ভোটারদের কাছ থেকেও তেমন কোনো অভিযোগ আসেনি। 

বুধবার (১৫ জুন) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে কুমিল্লা সিটি কর্পোরেশনের নির্বাচন নিয়ে ব্রিফিংয়ে সিইসি এসব কথা জানান। তিনি বলেন, কুমিল্লা সিটি কর্পোরেশনসহ পাঁচটি পৌরসভা ও ১৭৬টি ইউনিয়ন পরিষদের নির্বাচন শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ হয়েছে।

সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটারদের তেমন কোনো অভিযোগ করতে একেবারেই শুনিনি। তবে ক্ষেত্রবিশেষে কোনো একজন–দুজন ভোটার বলেছেন, তাঁদের অসুবিধা হচ্ছিলো। এসব ছাড়া বড় ধরনের কোন অভিযোগ হয়েছে বলেও শুনিনি। 

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে প্রায় ৬০ শতাংশ ভোট পড়েছে বলেও জানান সিইসি বলেন, বৃষ্টির কারণে দুই একটি কেন্দ্রে একটু বিঘ্ন ঘটছে। বাকি কেন্দ্রগুলোতে কমবেশি ৬০ শতাংশ ভোট পড়েছে বলে জানান হাবিবুল আউয়াল।

ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট ভালোভাবেই হয়েছে দাবি করে সিইসি হাবিবুল আউয়াল বলেন, তবে কেউ কেউ বলেছেন, তাঁদের একটু অসুবিধা হয়েছে। আমরা লক্ষ করেছি, যারা একটু বয়োবৃদ্ধ, তাঁদের কারও কারও একটু অসুবিধা হয়েছে।

আরও পড়ুন: কুসিক নির্বাচন: গণনার শুরু থেকেই এগিয়ে নৌকার প্রার্থী রিফাত

বুধবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত ১০৫টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। কোনো ধরনের সহিংসতা ছাড়াই শান্তিপূর্ণভাবে শেষ হয় ভোট। 

এদিকে কাজী হাবিবুল আউয়াল কমিশনের অধীনে প্রথম নির্বাচন এটি। তাই নির্বাচনে কোনো ধরনের ফাঁক রাখতে চাচ্ছে না কমিশন। যে কোনো নির্বাচনের তুলনায় বেশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।


চলতি বছরের ডিসেম্বর মাসের মধ্যেই স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। সে লক্ষ্য সামনে রেখে আগামী সেপ্টেম্বর মাসের মধ্যেই তফসিল ঘোষণা করার পরিকল্পনা নেওয়া হয়েছে। 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
‘সুখী-সমৃদ্ধ একটি নতুন বাংলাদেশ গড়ে উঠবে’- দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটের আগে এমন প্রত্যাশার কথা জানিয়েছেন বিএনপি দলীয় প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি মিডিয়া সেল জানিয়েছে,...
নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথগ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আইন মন্ত্রণালয় তাদের মতামত ও পর্যালোচনায় স্পষ্ট জানিয়েছে, সংবিধানের নিয়ম ও ধারা...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর