নীলফামারীতে বন্যা পরিস্থিতির উন্নতি

আপডেট : ১৮ জুন ২০২২, ০৮:১৮ পিএম

তিস্তার পানি কমে নীলফামারীতে বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। শুক্রবার (১৭ জুন) নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ১৪ সেন্টিমিটার উপরে উঠলেও শনিবার (১৮ জুন) বিকেলে বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে নেমেছে। এতে নদী তীরের মানুষের বাড়ি থেকে পানি নেমে দুর্ভোগ কমেছে।

এদিকে শনিবার দুপুরে তিস্তা নদীর বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ডের (পশ্চিম রিজিওন) অতিরিক্ত মহাপরিচালক প্রকৌশলী জ্যোতি প্রসাদ ঘোষ। 

তিনি স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নিয়ে তিনি তিস্তা ব্যারেজ, ফ্লাড বাইপাস ও নদীর বিভিন্ন বাঁধ পরিদর্শন করেছেন। 

তিনি বলেন, বন্যায় তিস্তা নদীর কোনো স্থাপনা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সর্তক আছে। এজন্য বিভিন্ন স্থাপনা পরিদর্শন করে কার্যকর পদক্ষেপ নিতে স্থানীয় পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: কুড়িগ্রামে পানিবন্দী দুই লক্ষ: খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট

এ সময় পাউবো রংপুর সার্কেল-২ এর তত্বাবধায়ক প্রকৌশলী খুশী মোহন সরকার, রংপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী আহসান হাবীব ও ডালিয়া ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলাসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


একাত্তর/এসি

টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর