সুনামগঞ্জে বন্যার উন্নতি, আরেক দুশ্চিন্তায় বানভাসি মানুষ

আপডেট : ২২ জুন ২০২২, ০১:০৫ পিএম

সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও বাসাবাড়ি ও রাস্তাঘাট থেকে নামেনি পানি। বানভাসি বেশিরভাগ মানুষ এখনও ঘরে ফিরতে পারেনি। এদিকে সবচেয়ে বিপাকে রয়েছেন বন্যায় ঘরবাড়ি হারানো গ্রামের মানুষগুলো। বন্যার পর কোথায় মাথা গুঁজবেন, এই দুশ্চিন্তা ভর করেছে তাদের ওপর। 

১৫ জুন থেকে সুনামগঞ্জে শুরু হওয়া বন্যা ভয়াবহ রূপ নেয় পরদিন ১৬ জুন। সরকারি হিসাব অনুযায়ী ৪৫৬ আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেয় এক লাখ ৬০ হাজার মানুষ। এছাড়া বিচ্ছিন্নভাবে অনেক মানুষ বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়। 

বন্যার জেলার প্রায় শতভাগ এলাকা প্লাবিত হয়। বন্ধ হয়ে যায় বিদ্যুৎ ও মোবাইল সেবা। 

ইতিমধ্যে জেলার বিভিন্ন জায়গায় বন্যা পরবর্তী ক্ষয়ক্ষতিগুলো দৃশ্যমান হয়ে উঠেছে।পানি নেমে যাওয়ায় বিভিন্ন জায়গায় কাচা ঘরবাড়ি ধসে পড়ার খবর পাওয়া গেছে। 

আরও পড়ুন: বন্যার পানি নেমে গেলে বাড়িঘর মেরামত এবং কৃষি পুনর্বাসন

এদিকে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন জানিয়েছে, সরকারিভাবে ৮০ লাখ টাকা, ৬৫০ টন জিআর চাল, শুকনো খাবার দেওয়া হয়েছে। ঢাকা থেকে ও নৌ কোস্টগার্ড ত্রাণ নিয়ে আসছে। তাছাড়া বন্যা পরবর্তীতে আশ্রয় কেন্দ্রে বানভাসিদের সহায়তা অব্যাহত রাখা হবে।


একাত্তর/এসি

সিলেট বিভাগে কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না হামের প্রাদুর্ভাব। গত চার মাসে বিভাগে হাম ও এর উপসর্গ নিয়ে ১০০ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন ছাড়া বাকি সবাই শিশু। যতো সময় যাচ্ছে, মৃত্যুর মিছিল ততোই...
টানা ৯ দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে কক্সবাজারের চকরিয়া, পেকুয়া ও মাতামুহুরী উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
বন্যায় ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের পাঁচ জেলার কৃষকদের দ্রুত চাষাবাদে ফিরিয়ে আনতে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর