এসএসসি পাশ 'ডাক্তারের' তিন মাসের জেল

আপডেট : ২২ জুন ২০২২, ০৯:৪৪ পিএম

টাঙ্গাইলে এসএসসি পাশ এক ভুয়া ডাক্তারকে আটকের পর তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার (২২ জুন) সদর থানাধীন ‘দয়াল ক্লিনিক ও হসপিটালে’র তৃতীয় তলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। 

আটক মো. সাইদুর রহমান (৪৬) টাঙ্গাইলের নাগরপুর যদুনাথ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন।

এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ আনিসুজ্জামান ও স্কোয়াড কমান্ডার এএসপি মো. এরশাদুর রহমান এবং ম্যাজিস্ট্রেট রেজা মো. গোলাম মাসুম প্রধান এর নেতৃত্বে একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানাধীন ‘দয়াল ক্লিনিক ও হসপিটালে’র তৃতীয় তলায় অভিযান চালিয়ে অভিযুক্ত মো. সাইদুর রহমানকে আটক করে। 

আরও পড়ুন: বৃহস্পতিবার সচল হচ্ছে ওসমানী বিমানবন্দর

এসময় তার চেম্বারের সব মালামাল জব্দ করার পাশাপাশি তাকে তিন মাসের কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

র‍্যাব আরও জানায়, মো. সাইদুর রহমান টাঙ্গাইলের নাগরপুর যদুনাথ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পাশ করেছেন। এছাড়া তার আর কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। তিনি দীর্ঘদিন ধরে তার নামের আগে ডা. পদবি ব্যবহার করে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। 


একাত্তর/এসজে

টাঙ্গাইলে স্ত্রীকে ছুরি মেরে হত্যার দায়ে স্বামী মো. মেহেদী হাসানকে (৩৮) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড প্রদান করা...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আমবাগান থেকে একটি সুটারগান, গুলি, হাসুয়া ও বোমা তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করেছে র‍্যাবের অভিযানিক দল। 
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও নিরাপদ খাদ্যসংক্রান্ত বিধি না মানার অভিযোগে তিনটি প্রতিষ্ঠানকে মোট ছয় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নেত্রকোনায় একটি ধর্ষণ মামলার প্রধান আসামি ও পলাতক কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে গ্রেপ্তারের পর নেত্রকোণা মডেল থানায় হস্তান্তর করেছে র‍্যাব-১৪। 
দেশের বর্তমান জ্বালানি সংকট ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে চরম ক্ষোভ প্রকাশের পাশাপাশি বিরোধীদের কঠোর বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক...
শ্রমজীবী মানুষকে জাতীয় অর্থনীতির মূল চালিকাশক্তি উল্লেখ করে তাদের টেকসই নিরাপত্তা, মর্যাদা ও দক্ষতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, নতুন বাংলাদেশের অগ্রযাত্রার বার্তা নিয়ে জাতিসংঘে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা আছে।
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর