হরমজু থেকে থাই বন্দরে জংধরা সেই মার্কিন রণতরী

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পিএম

টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি স্বাভাবিক চেহারায় ছিল না; সংঘাতময় এলাকায় ২৮৬ দিন সাগরে থাকার ফলে প্রায় ১,১০০ ফুট দীর্ঘ এই সুবিশাল রণতরীর পুরো বডি বা হালজুড়ে ক্ষয়িষ্ণু মরিচা ও জংয়ের দাগ স্পষ্টভাবে ফুটে উঠেছে।

প্রশান্ত ও ভারত মহাসাগরীয় অঞ্চলে মিশন শেষে বুধবার থাইল্যান্ডের এই বন্দরে এসে পৌঁছায় যুদ্ধজাহাজটি। নেভাল বিশেষজ্ঞরা জানান, মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে দীর্ঘ সামরিক ও অবরোধ অভিযানে অংশ নেওয়ার পর এমন চিত্র দেখা অস্বাভাবিক কিছু নয়।

মার্কিন নৌবাহিনীর সাবেক ক্যাপ্টেন কার্ল শুস্টার সিএনএনকে বলেন, সাগরে ৬০ দিনের বেশি অপারেশনে থাকলে পানির উপরিভাগের অংশে মরিচা ধরা স্বাভাবিক। যুদ্ধকালীন বা সাগরে ভাসমান অবস্থায় এই মরিচা তোলা অসম্ভব, কারণ এর জন্য শ্রমিকদের ঝুলিয়ে জং পরিষ্কার করা, ডাবল প্রাইমার ও নৌ-ধূসর রংয়ের প্রলেপ দিতে হয়। তিনি জানান, রণতরীটির সব জং বা মরীচা দূর করে আগের রূপ ফেরাতে অন্তত ৩০ দিনের মেরামত ও সংরক্ষণ কাজ প্রয়োজন।


থাইল্যান্ডের থাই উপসাগরীয় লায়েম চাবাং বন্দরে জাহাজটির এই বিরতি দীর্ঘ ও পরিশ্রান্ত সাধ্য অভিযানের পর নাবিকদের প্রথম মানসিক ক্লান্তি দূরীকরণের সুযোগ করে দেবে। কয়েক দিনের সংক্ষিপ্ত এই সফরে কেবল সবচেয়ে জরুরি অংশগুলোর মেরামত সম্পন্ন করা হবে। ক্যাপ্টেন শুস্টার জানান, জাহাজের সামনের অংশ ও ধনুকাকৃতির অংশটি পানির তোড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে প্রথমে সেই অংশের মরিচা অপসারণের অগ্রাধিকার দেওয়া হবে।

তবে রণতরীর বাইরের এই মরিচা ও ক্ষত শুধু শারীরিক কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ নেই। টানা মিশন, প্রয়োজনীয় রসদ ও খাবার সরবরাহে ঘাটতি এবং অন্তত একজন নাবিক সাগরে নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে জাহাজের সেনাসদস্যদের মনোবল মারাত্মকভাবে ভেঙে পড়ার খবর সামনে এসেছে। এত কিছুর পরেও সব উদ্বেগ ও অভ্যন্তরীণ অসন্তোষকে উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

একাত্তর/এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার সময় সৌদি আরবের জাতীয় নৌপরিবহন সংস্থা 'বাহরি'র মালিকানাধীন একটি তেলবাহী সুপারট্যাঙ্কারে ইরানি সামরিক বাহিনী হামলা চালিয়েছে। সোমবার রাতের...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
দক্ষিণী সিনেমার মিষ্টি হাসি আর প্রাণবন্ত অভিনয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তোলা মমিতা বাইজু এখন বিশ্বজুড়ে নেটিজেনদের আগ্রহের কেন্দ্রবিন্দু। বক্স অফিসে একের পর এক ২০০ কোটি রুপি আয়ের রেকর্ড গড়ে যিনি...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর