দিনশেষে তিনিও একজন মা

আপডেট : ২৫ জুন ২০২২, ০৬:১৮ পিএম

দিন শেষে বিশ্বের অন্যতম প্রভাবশালী নারী, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন মা। এ কারণেই রাষ্ট্র পরিচালনার মতো কঠিন কর্মযজ্ঞের মাঝেও সন্তানের দিকে মমতার হাত বাড়িয়ে দিতে ভোলেন না তিনি।  

শনিবার (২৫ জুন) সকালে পদ্মা সেতুর উদ্বোধন করে একদিকে তিনি নিজের দৃঢ় সংকল্পের স্পষ্ট সাক্ষর রাখলেন ইতিহাসের পাতায়। উদ্বোধনের পর সেতুর ওপর দাঁড়িয়ে বিমান বাহিনীর ‘ফ্লাইং ডিসপ্লে’ উপভোগ করছিলেন শেখ হাসিনা, সঙ্গে সায়মা ওয়াজেদ পুতুলও ছিলেন। 

image


সেখানেই মা-মেয়ের নিবিড় সম্পর্কের একটা চিত্র ধরা পড়ল প্রকাশিত একটি ভিডিও ফুটেজে। 

প্রকাশিত ভিডিওটিতে দেখা যায় পদ্মা সেতুর ওপর দাঁড়িয়ে হাতে ক্যামেরা নিয়ে ছবি তুলছেন সায়মা ওয়াজেদ পুতুল, পাশেই দাঁড়ানো শেখ হাসিনা। প্রমত্তা পদ্মার প্রবল হাওয়ায় খয়েরি শাড়ি পরা পুতুলের চুলগুলো উড়ায় হয়তো ছবি তুলতে সমস্যা হচ্ছিল পুতুলের।

image


এর পরই পুতুল মায়ের দিকে ঘোরেন। মাস্ক পরে থাকা পুতুল মাকে কিছু বলেন কি না- তা স্পষ্ট বোঝা যায় না। তবে তার আগেই মাথায় হাত দিতে দেখা যায় শেখ হাসিনাকে। যে পাশ থেকে ভিডিওটি করা হয়েছে তার বিপরীত পাশে, কয়েক সেকেন্ড চুলে হাত রেখে নিজের মাথায় থাকা একটি কালো ক্লিপ খোলেন তিনি। 

image


এরপর মেয়ের দিকে ঘুরে ক্লিপটি কিছুক্ষণ হাতে ধরে রাখেন শেখ হাসিনা। মায়ের হাতে ক্লিপ দেখে এলোমেলো বাতাসে উড়তে থাকা চুলগুলো দুহাতে ঠিক করে এক হাত দিয়ে মায়ের হাতে থাকা ক্লিপটি নিয়ে নেন পুতুল।

তারপর খুব সাধারণ একটা বাঙালি নারীর মতো ক্লিপটি মুখ দিয়ে একটু টেনে ধরে ঠিকঠাক করে মাথার পেছনের দিকে গুঁজে দেন তিনি।


একাত্তর/এসএ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাপানের অন্যতম বৃহৎ ট্রেডিং ও বিনিয়োগ প্রতিষ্ঠান মিতসুই অ্যান্ড কোং-এর একটি প্রতিনিধিদল।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (২ জুন) নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে অনুষ্ঠিত এক তীব্র...
মশা মারার ‘আধুনিক ও উদ্ভাবনী’ কায়দা শিখতে আটলান্টিক পাড়ি দিয়ে মার্কিন মুলুকে যাওয়ার শখ জেগেছিল চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নবনির্বাচিত মেয়র শাহাদাত হোসেনসহ পাঁচ কর্মকর্তার। কিন্তু মশা মারার...
প্রধানমন্ত্রী তারেক রহমান জবাবদিহিতার নতুন সংস্কৃতি তৈরি করতে চান বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। 
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর