দ্বিতীয় দফা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (২৫ জুন) সন্ধ্যায় বিএনপির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান একাত্তরকে এ খবর জানিয়েছেন।
সাইরুল জানান, শনিবার সন্ধ্যা ছয়টার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কোভিড-১৯ ভাইরাস সংক্রমণ পরীক্ষার ফল পজিটিভ পাওয়া গেছে। বর্তমানে তিনি ডাক্তার রায়হান রাব্বানীর তত্ত্বাবধায়নে আছেন।
তিনি আরও জানান, মির্জা ফখরুল ইতিমধ্যে করোনার বুস্টার ডোজ নিয়েছেন।
এক বার্তায় দল ও পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়েছে।
আরও পড়ুন: পদ্মা সেতুতে প্রমাণ হলো বাংলাদেশ পারে: শেখ হাসিনা
এদিকে আগামীকাল রোববার (২৬ জুন) সকাল ১১টায় সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে নবগঠিত যুবদল কমিটির নেতৃবৃন্দদের নিয়ে তার শ্রদ্ধা নিবেদন করার কথা থাকলেও সঙ্গত কারণে তা স্থগিত করা হয়েছে।
উল্লেখ, এর আগে চলতি বছরের ১১ জানুয়ারি স্ত্রীসহ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন মির্জা ফখরুল।
একাত্তর/এসি
