হাওরের তিন উপজেলার পানি নামছে না, দুর্ভোগে লক্ষাধিক মানুষ

আপডেট : ০১ জুলাই ২০২২, ১০:০৩ পিএম

মৌলভীবাজারের মনু, দলই ও কুশিয়ার একাংশের পানি কমলেও হাকালুকি হাওর পরিবেষ্টিত জেলার তিন উপজেলা কুলাউড়া, জুড়ি ও বড়লেখার নিম্নাঞ্চলের পানি না নামায় ভোগান্তিতে লক্ষাধিক মানুষের। এসব উপজেলার প্রত্যন্তসহ শহরতলীর অনেক হাটবাজার থেকে পানি বের হতে পারছেনা। ফলে তাদের চলাফেরায় দেখা দিয়েছে সমস্যা।

কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার হাওর পাড়ের মানুষ নৌকা ছাড়া বের হতে পারছেন না। মূলত কুশিয়ার সিলেট অংশের পানি এখনো স্থিতি অবস্থায় থাকায় মৌলভীবাজারের হাকালুকি হাওরের পানি সেদিকে দিয়ে নামতে পারছেনা। ফলে হাওর পরিবেষ্টিত উপজেলাগুলোতে দেখা দিয়েছে দীর্ঘ জলাবদ্ধতা। আর সেখানকার বাসিন্দাদের মাঝে বিরাজ করছে হতাশা।

জেলা প্রশাসনের উদ্যোগে ইতোমধ্যে কুলাউড়া, বড়লেখা, জুড়ি উপজেলার ৮৭টি আশ্রয় কেন্দ্রে প্রায় ২৩ হাজার আশ্রিত মানুষদের মাঝে প্রতিদিনই শুকনো খাবারসহ চাল,ডাল ও অন্যান্য ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুন: চট্টগ্রাম রেল স্টেশনে সহজেই মিলছে ট্রেনের টিকিট

পাশাপাশি যেসব মানুষ হাওর পাড়ে ও নিম্নাঞ্চলে বাড়ি-ঘরে অবস্থান করছেন তাদের মাঝেও নৌকা দিয়ে ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।


একাত্তর/আরএ

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তসংলগ্ন ভারতের অভ্যন্তরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মো. তারা মিয়া নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলার কর্মধা ইউনিয়নের...
মৌলভীবাজারে মালবাহী ট্রেনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এরপর থেকে সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।
মৌলভীবাজারের রাজনগর ও কমলগঞ্জ উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে এক কৃষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। 
মৌলভীবাজারের বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ডোবায় ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (১ এপ্রিল) দুপুরে জেলা কুলাউড়া উপজেলার সীমান্তঘেঁষা কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর