জঙ্গি দমনে ঘুরে দাঁড়িয়েছে দেশ: ডিএমপি কমিশনার

আপডেট : ০১ জুলাই ২০২২, ১০:০৪ পিএম

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেছেন, হলি আর্টিসানের অনাকাঙ্ক্ষিত ঘটনার পরে যদি আমরা ঘুরে দাঁড়াতে না পারতাম তাহলে আজ যে পদ্মা সেতু দেখছি, যে মেট্রোরেল দেখছি কোনো কিছুই বাস্তবায়ন করতে পারতাম না। কারণ কোনো বিদেশি টেকনিশিয়ান ইঞ্জিনিয়ার জীবনের ঝুঁকি নিয়ে বাংলাদেশে আসত না।

শুক্রবার (১ জুলাই) হলি আর্টিসান বেকারিতে হামলার ছয় বছর উপলক্ষে রাজধানীর গুলশানে ‌‘দীপ্ত শপথ’ ভাস্কর্যে শহীদ পুলিশ সদস্যদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।

এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জঙ্গি দমনে আমরা আত্মতৃপ্তিতে ভুগি না। কারণ এখনো জঙ্গি তৎপরতা মাঝে মাঝে চোখে পড়ছে। জঙ্গিদের সোশ্যাল মিডিয়ায় একটিভিটিসহ সকল বিষয়ে আমরা মনিটারিং করি।

শফিকুল ইসলাম বলেন, বাংলাদেশের জঙ্গিবাদের যে উত্থান হয় তা হরকাতুল জিহাদের মধ্যে দিয়ে, জেএমবির উত্থানের মধ্য দিয়ে হয়। পরে ইরাকে যখন আইএসের উৎপাত শুরু হয়, তখন বাংলাদেশের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য বাংলাদেশের কিছু মানুষ তামিম চৌধুরীর নেতৃত্বে জলি আর্টিসানের হামলা করে।

তিনি বলেন, হলি আর্টিসানের ঘটনার পর থেকেই বাংলাদেশ পুলিশ জঙ্গি দমনে নতুন একটি ইউনিট চালু করে। এই ইউনিটের অধিকাংশ সদস্যই ইউএস সরকারের পক্ষ থেকে প্রশিক্ষণপ্রাপ্ত হন। এছাড়া ইউএস সরকারের পক্ষ থেকে অস্ত্র এবং প্রটেকশনের রিকুটমেন্ট দেয় বাংলাদেশকে।

ইউএস সরকারের পক্ষ থেকে এই ইকুপমেন্ট পাওয়ার পর থেকেই আপনারা লক্ষ্য করেছেন চট্টগ্রাম, মৌলভীবাজার খুলনা বিভাগের বিভিন্ন স্থানসহ দেশের যেসব জায়গায় জঙ্গিবাদ মাথা চাড়া দিয়ে ওঠার চেষ্টা করেছে, সেই সময়কার জঙ্গিদের আস্তানা তছনছ করে দেওয়া হয়েছে, যোগ করেন তিনি।

আরও পড়ুন: রাজধানীতে সড়ক দুর্ঘটনায় ট্রাকের হেলপার নিহত

এসময় সেখানে উপস্থিত বাংলাদেশের নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত বলেন, ‘বাংলাদেশ জঙ্গিবাদ দমনে যে ভূমিকা দেখিয়েছে তা সত্যি প্রশংসার দাবিদার।’


একাত্তর/আরএ

সমঝোতা স্মারকে সই করেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
রোহিঙ্গা সংকটের একমাত্র এবং স্থায়ী টেকসই সমাধান হলো তাদের নিজ দেশ মিয়ানমারে দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন, জাতিসংঘে এই দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। একই সঙ্গে বিশ্বমঞ্চে বাংলাদেশ...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গত ৮-১১ জুন অনুষ্ঠিত চার দিনব্যাপী...
ভারতের নয়াদিল্লিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৭তম সীমান্ত সম্মেলন সফলভাবে শেষ হয়েছে। গেলো ৮ থেকে ১১ জুন পর্যন্ত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর