পাওয়ার টিলারের ধাক্কায় ভ্যান থেকে পড়ে নারীর মৃত্যু

আপডেট : ০২ জুলাই ২০২২, ১০:৪৫ এএম

চাঁপাইনবাবগঞ্জের কানসাট বাঁশপট্টিতে পাওয়ার টিলারের ধাক্কায় এক ভিক্ষুকের মৃত্যু হয়েছে।

শনিবার (২ জুলাই) সকাল ৯টার দিকে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের  কানসাট বাঁশপট্টিতে এ ঘটনা ঘটে। নিহত ভিক্ষুক মোবারক পুর ইউনিয়নের জহরপুর গ্রামের নবাব আলীর স্ত্রী মোসা. লালবানু (৫২) । 

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জুবায়ের আহমেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, ভ্যান আরোহী লালবানু ভিক্ষাবৃত্তির উদ্দেশ্যে সোনামসজিদ যাওয়ার পথে  পাওয়ার টিলার ভ্যানকে ধাক্কা দিলে ভ্যান থেকে পড়ে গুরুতর আহত হন তিনি। 

আরও পড়ুন: ফুলগাজীতে ১৪৪ ধারা জারি

আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক লালবানুকে মৃত ঘোষণা করে। 

ওসি আরও জানান, এ দুর্ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।


একাত্তর/এসজে

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের তীব্রতায় যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুকুরে পড়ে যায় এবং ট্রাকটি সড়কের ওপর উল্টে যায়।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর